ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন এনজো ফার্নান্দেজকে রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ালো ম্যানচেস্টার সিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী আমলের জ্বালানি খাতের দুর্নীতির মাশুল দিচ্ছে জনগণ নেপালে বন্যায় জরুরি সহায়তা প্রয়োজন ৪৩ হাজার নারী ও কিশোরীর মসজিদের ইমামের কক্ষে বিস্ফোরণ, উড়ে গেছে টিনের চালা প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সীতাকুণ্ডে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে আবারও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ: রিজভী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন ঘিরে দলীয় কোন্দল, স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা বরযাত্রীর গাড়ি থেকে তুলে নেওয়া সেই নববধূ বললেন, ‘আইছি তো আইছিই, এনেই থাকবাম’

তফসিল বাতিলের দাবিতে রাতে মুখে মাস্ক পরে আওয়ামী লীগের মশালমিছিল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

এবার শরীয়তপুরের জাজিরা উপজেলায় তফসিল বাতিলের দাবি জানিয়ে মশালমিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-শরীয়তপুর সড়কের মিরাশা এলাকায় মিছিলটি হয়। মিছিলে অংশ নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে এবং ৬৪টি মশাল উদ্ধার করেছে পুলিশ ।

এদিকে জাজিরা থানার তথ্য অনুযায়ী, মিছিলে দুই শতাধিক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। তারা হাতে মশাল নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তফসিলকে অবৈধ দাবি করে প্রতিরোধ জানান। এছাড়া সদর উপজেলার কিছু এলাকায় আরও কিছু মশালমিছিল অনুষ্ঠিত হয়েছে, তবে সেসবের সুনির্দিষ্ট তথ্য পুলিশ নিশ্চিত করতে পারেনি।

এদিকে মিছিলের ভিডিও আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে। ভিডিওতে দেখা গেছে, অনেক মিছিলকারী মুখে মাস্ক পরে অংশগ্রহণ করেছেন।

এদিকে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, ‘বৃহস্পতিবার রাতে ঢাকা-শরীয়তপুর সড়কের জাজিরার মিরাশা এলাকায় মিছিল হচ্ছে, এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ততক্ষণে মিছিলকারীরা সেখান থেকে পালিয়ে যায়। ওই স্থান থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মিছিল করার কাজে ব্যবহৃত ৬৫টি মশাল উদ্ধার করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নেব।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

তফসিল বাতিলের দাবিতে রাতে মুখে মাস্ক পরে আওয়ামী লীগের মশালমিছিল

আপডেট সময় ১২:১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫