ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

আইভীকে গ্রেপ্তারে বাধার অভিযোগে মামলা, আসামি ২৫২

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ৬১৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে ৫২ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এতে অজ্ঞাত আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে এই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১২ মে) রাতে পুলিশের উপপরিদর্শক (এসআই) রিপন মৃধা বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন বলে জানান পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন। তিনি বলেন, মামলার তিনজন আসামিকে ওই দিন রাতেই গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—মো. হানিফ (৫০), তার ছেলে জান্নাতুল ফেরদৌস জিসান (২১) ও চাচাতো ভাই শওকত মিথুন (৩৬)। তারা নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের শহীদনগরের বাসিন্দা।

গ্রেপ্তার জিসানের চাচা হাবিবুর রহমান বলেন, ‘রাত পৌনে ১টার দিকে বাসায় আসে সদর মডেল থানা পুলিশ। কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়াই তারা বাসায় ঢুকে তল্লাশি করতে শুরু করে। পরে জিসান ও তার বাবার নামে মামলা আছে বলে থানায় নিয়ে চলে যায়। কিন্তু কী মামলা সেইটা আমাদের বলে নাই। সকালে আমরা জানতে পারি আইভীকে গ্রেপ্তারে বাধার ঘটনায় মামলা। কিন্তু অভিযানের রাতে জিসান বা তার বাবা ওই এলাকাতে (দেওভোগ) যায়নি। আমাদের বাসা থেকে দেওভোগ তো কয়েক কিলোমিটার দূরে।

গ্রেপ্তার শওকত মিথুনের বড়ভাই শাহাদাত হোসেন মামুন বলেন, ঘটনার রাতে কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জ ফিরছিল মিথুন। অনেক রাতে সে বাড়িতে ফেরে। ঘটনার সময় সে ছিলই না। কিন্তু গতরাতে পুলিশ মিথুনের সঙ্গে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকেও গ্রেপ্তার করতে চেয়েছিল। পরে আমরা অনেক অনুরোধ করলে তারা তাকে রেখে যায় কিন্তু মিথুনকে ধরে নিয়ে যায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

আইভীকে গ্রেপ্তারে বাধার অভিযোগে মামলা, আসামি ২৫২

আপডেট সময় ১১:৪১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫