ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নি’হ’ত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী  চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

ভারতীয় সৈন্যরা কাশ্মীর ছেড়ে পালাচ্ছে দাবিতে ভিডিও, যা জানা গেল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ১১৮২ বার পড়া হয়েছে

সম্প্রতি, ‘আলহামদুলিল্লাহ! ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ছেড়ে পা’লাচ্ছে ভারতীয় সৈন্যরা, এবার উগ্রবাদী… খোরদের ছাড় দেওয়া হবে না’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। তবে এ তথ্য সঠিক নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি চলমান পাক-ভারত সংঘাতে কাশ্মীর ছেড়ে ভারতীয় সৈন্যদের পালানোর দৃশ্য নয় বরং, ২০২০ সালে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে ধারণ করা ভিডিওকে সাম্প্রতিক সময়ে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ভিডিও থেকে প্রাপ্ত ইমেজ রিভার্স সার্চের মাধ্যমে Carmel Dangor নামক এক্স একাউন্টে (সাবেক টুইটার) ২০২০ সালের ৫ ফেব্রুয়ারিতে ‘אזור רמאללה, הבוקר’ (হিব্রু ভাষা) শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

ওই পোস্ট থেকে জানা যায়, এটি রামাল্লাহর সকালের দৃশ্য। রামাল্লাহ হচ্ছে পশ্চিম তীরের মধ্যভাগে অবস্থিত একটি ফিলিস্তিনি শহর।

এ ছাড়া ২০২০ সালের ৭ ফেব্রুয়ারি Volunteers for the besieged Gaza নামক একটি ফেসবুকে পেজে অনুরূপ ভিডিও খুঁজে পাওয়া যায়। সে সময় আন্দোলন চলাকালীন বেশ কয়েকটি দৃশ্যের মধ্যে আলোচিত ভিডিওটির খণ্ডাংশ দেখতে পাওয়া যায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর 

ভারতীয় সৈন্যরা কাশ্মীর ছেড়ে পালাচ্ছে দাবিতে ভিডিও, যা জানা গেল

আপডেট সময় ০৯:৪৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫