ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান, ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার রাস্তার বেহাল দশা, এমপির দৃষ্টি আকর্ষণ করে ব্রাহ্মণবাড়িয়ায় মাইকিং বিশ্ববিদ্যালয় দিল ৩৫ লাখ, ডাকসু করল ৩৫ কোটি টাকার কাজ যে-ই ক্ষমতায় যায় সে-ই হাসিনা হতে চায়: মামুনুল হক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার রাজকীয় আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হলো শিক্ষিকাকে দ্বিতীয় লং মার্চ ১৯ সেপ্টেম্বর: জামায়াত আমির এক জুলাইযোদ্ধার বাবা নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করছেন: সংসদে এমপি কামরুজ্জামান সৈনিক পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, পিতৃহারা ১৮ মাসের ফাতেমা গণভোটের রায় বাস্তবায়নে আমরা অপেক্ষায় থাকলাম

ইরানে হামলার জেরে বিশ্বব্যাপী সব দূতাবাস বন্ধ করলো ইসরায়েল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৫৮৫ বার পড়া হয়েছে

ইরানে সাম্প্রতিক হামলার পর উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতিতে বিশ্বজুড়ে সব কূটনৈতিক মিশন ও দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।

শুক্রবার (১৩ জুন) এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে বিদেশে অবস্থানরত সব দূতাবাস সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করেছে এবং কনস্যুলার সেবা বন্ধ রাখা হচ্ছে

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বজুড়ে ইসরায়েলি নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পাশাপাশি ইহুদি বা ইসরায়েলি প্রতীক প্রকাশ্যে প্রদর্শন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

তবে এই বন্ধ কতদিন স্থায়ী হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বিশ্লেষকদের মতে, ইরানে বিমান হামলার পর মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশোধমূলক হামলার আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে তেলআবিব। এছাড়া ইসরায়েলের কূটনীতিকদের নিরাপত্তা ও দূতাবাসে হামলার ঝুঁকিও গুরুত্বপূর্ণ বিবেচনায় এসেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান, ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার

ইরানে হামলার জেরে বিশ্বব্যাপী সব দূতাবাস বন্ধ করলো ইসরায়েল

আপডেট সময় ০৭:০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫