ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি চাপ, চ্যালেঞ্জ আর প্রত্যাবর্তন-জাপানের দুর্গে ফাটল ধরিয়ে জয়ের হাসি ব্রাজিলের ব্রাজিল বনাম জাপানের শ্বাসরুদ্ধকর ম্যাচটি যেসব রেকর্ডের জন্ম দিল কাসেমিরোর গোলে ঘুরে দাঁড়াল ব্রাজিল, স্কোর ১-১ পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, ওসিসহ আহত ২৫ ব্রাজিলের শুভকামনা জানিয়ে রুমিন ফারহানার পোস্ট যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা কিছুক্ষণ পর মাঠে নামছে ব্রাজিল – জাপান ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ! বিশ্বকাপের রেশ কাটতেই ব্রাজিলের সামনে নতুন চ্যালেঞ্জ

ড. ইউনূস দেশটাকে তছনছ করতে এসেছেন: আনিস আলমগীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ৬৯২ বার পড়া হয়েছে

এবার সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর বলেছেন, ড. ইউনূস দেশটাকে তছনছ করার জন্য দেশে এসেছেন। এরপর তিনি প্যারিসে বা অন্য কোথাও চলে যাবেন। তার ভগ্নাংশ যারা আগামীতে সরকার গঠন করবে, তাদের ভোগ করতে হবে। আমাদের ভোগ করতে হবে।

ড. ইউনূস কোনো পদক্ষেপ না নেওয়ায় দেশে এমন পরিস্থিতি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এ কথা বলেন তিনি। তিনি বলেন, আমি যখন নিন্দা করে স্ট্যাটাস দিলাম, ওনার (ইউনূস) কাছে জবাব চাইলাম, ওনার অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জবাব চাইলাম, তখন আমাকে কিছু বটবাহিনী গালাগালি করেছে। আপনি তারেক রহমানকে কেন দায়ী করছেন।

আমি তো তারেক রহমানকে অবশ্যই দায়ী করব। কিন্তু কথা হচ্ছে সরকারে তো সে নেই। তাকে যে আমি বলব— আপনি এটা করেছেন কেন? সে যদি সরকারে থাকতো, তাহলে তাকে সরাসরি দায়ী করতে পারতাম। আমার সেই লেখাও তারেক রহমানকে দায়ী করছি। আনিস আলমগীর আরো বলেন, যারা সরকারে আসবে, তাদের ট্রেইলার দেখতেছি আমরা। তারেক রহমানদের শাসন কেমন হবে আমরা সেটাও দেখতেছি। আবার এটাও বলেছি— আরেক গোষ্ঠী আসবে, তারা তো সরাসরি বলেছে, বাংলাদেশকে তারা তালেবান রাষ্ট্র বানাতে চায়। একটা তালেবান রাষ্ট্র বানাতে চায়। আরেকটা কী করবে…।

তিনি বলেন, আমি একটি উপজেলা চেয়ারম্যানকে চিনতাম, যিনি বিএনপির। আওয়ামী লীগ আমলে নির্বাচিত হয়েছেন। তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। আমি তার নিন্দা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। সেই উপজেলা চেয়ারম্যান এখন ৩০০/৪০০ কোটি টাকার মালিক। ৫ আগস্টের পর তার উপজেলায় এমন কোনো জায়গা নেই তাকে চাঁদা দিতে হচ্ছে না। তিনি আরো বলেন, ইউনূস আসলে কার সরকার এটাই সবচেয়ে বেশি আতঙ্কের বিষয়। সরকার কি বিএনপি চালাচ্ছে, সরকার কি জামায়াত চালাচ্ছে নাকি এনসিপি চালাচ্ছে? কিন্তু এটা স্পষ্ট ড. ইউসূসের এক পটেকেট জামায়াত আরেক পকেটে এনসিপি আছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

ড. ইউনূস দেশটাকে তছনছ করতে এসেছেন: আনিস আলমগীর

আপডেট সময় ১১:২৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫