ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আলমারিতে জমানো ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা, নিঃস্ব কৃষক মন্ত্রীরা নিজেই চাঁদাবাজি করলে বন্ধ করবেন কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের ইসরায়েল ‘অবৈধ’, মুসলিম দেশগুলোকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে: গণপূর্ত মন্ত্রী জ্বালানি খাতের বেসরকারীকরণ লুটপাটের নতুন লাইসেন্স: জামায়াত সেক্রেটারি কার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল, জানালো তদন্ত সংস্থা জুলাই গণঅভ্যুত্থান কারো পৈতৃক সম্পত্তি নয়: ইশরাক হোসেন ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা হাসিনাকে ফেরাতে ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা, ব্যবস্থা নেওয়ার দাবি সরকার পতনের পর ৯ সেপ্টেম্বর ভারতে পৌঁছান- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

বিএনপিকে কোণঠাসা করার গভীর পরিকল্পনা চলছে: রনি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ৩৫৮ বার পড়া হয়েছে

এবার বিএনপিকে রাজনৈতিকভাবে একঘরে করার জন্য একটি সুপরিকল্পিত ও শক্তিশালী প্রচেষ্টা চলছে, এমনটাই মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তার দাবি, এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো বিএনপিকে রাজনৈতিক মাঠ থেকে সরিয়ে দিয়ে নির্বাচনের পরিবেশে একতরফা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে তিনি এসব কথা বলেন। গোলাম মাওলা রনির মতে, জুলাই ও আগস্ট মাসের মধ্যেই কিছু গোষ্ঠী রাষ্ট্রীয় কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনার চেষ্টা করছে।

এর মধ্যে রয়েছে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়া, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং একটি সুবিধাজনক কমিশন তৈরি করার পরিকল্পনা। তিনি বলেন, ‘এই পরিকল্পনার পথে প্রধান বাধা হিসেবে বিবেচনা করা হচ্ছে বিএনপিকে। তাই বিএনপিকে রাজনৈতিকভাবে ফিনিশ করার চেষ্টা চলছে—প্রচার, অপবাদ ও প্রশাসনিক চাপে।’ তিনি আরো দাবি করেন, তার পূর্বাভাস অনুযায়ী ২০২৪ সালের সেপ্টেম্বরে মাইনাস টু থিওরি আবার ফিরে আসছে এবং ১১ দফা আন্দোলনের আদলে নতুন একটি রাজনৈতিক তরঙ্গ তৈরি হচ্ছে, যেখানে বিএনপিকে নিষিদ্ধ করার মতো হুমকিও উচ্চারিত হচ্ছে।

গোলাম মাওলা রনি সরাসরি বিএনপির অভ্যন্তরীণ দুর্বলতার কথাও তুলে ধরেন। তার দাবি, দীর্ঘ ১৫ বছর ধরে বিএনপির তৃণমূল কমিটি গঠনে অর্থ-বাণিজ্য ও অনৈতিক লেনদেন হয়েছে, যা দলটিকে আদর্শ ও শৃঙ্খলার পথ থেকে বিচ্যুত করেছে। তিনি বলেন, ‘ঢাকা থেকে ইউনিয়ন পর্যায়ে কমিটি দেওয়ার জন্য লাখ লাখ টাকা ঘুষ লেনদেন হয়েছে। ফলে এখন নেতারা সেই টাকা উসুলে ব্যস্ত, নীতি-আদর্শের কথা ভুলে গেছেন।’ তিনি প্রস্তাব করেন, সমস্ত কমিটি ভেঙে দিয়ে ৩০০টি নির্বাচনী আসনভিত্তিক যোগ্য প্রার্থী ঠিক করে এবং দল চালানোর দায়িত্ব সেই প্রার্থীদের হাতে তুলে দেওয়া হোক।

গোলাম মাওলা রনি আরো বলেন, ‘বর্তমানে দেশে চাঁদাবাজি, দখলদারি, সহিংসতা ও সাজানো মামলার পেছনে বিএনপির নাম জড়িয়ে যাচ্ছে, যদিও অনেক ঘটনাই তৃতীয় পক্ষ দ্বারা সংগঠিত।’ সেনাবাহিনী ও পুলিশের ভূমিকা নিয়ে তুলনামূলকভাবে তিনি বলেন, ‘গত ১১ মাসে সেনাবাহিনীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠেনি। এমনকি পুলিশের বিরুদ্ধে ঘুষের অভিযোগ কমেছে। বরং বিএনপির নেতাকর্মীরা এসব অপকর্মের দায় নিচ্ছেন, অনেকটা চুপচাপ ব্যবহৃত হচ্ছেন।’

গোলাম মাওলা রনি প্রশ্ন তোলেন, বিএনপি কেন এখনো বুঝে উঠতে পারছে না যে তাদের বিরুদ্ধে এত নেতিবাচকতা তৈরি হচ্ছে? তিনি বলেন, ‘বিবৃতি ও বক্তৃতা দিয়ে এই সংকট থেকে বের হওয়া সম্ভব নয়। এখন দরকার ‘অ্যাকশন’। কিন্তু বিএনপি তা দেখাতে ব্যর্থ হচ্ছে।’ তার মতে, দলটির শীর্ষ নেতৃত্বের ‘অভিমানী আত্মবিশ্বাস’ ও মাঠের বাস্তবতা না বুঝে চলার কারণেই আজকের এই অবস্থা। তিনি বলেন, ‘এই পরিস্থিতি থেকে আর ফেরার সুযোগ নেই। রোগটা এতটাই গভীর হয়ে গেছে যে এখন সেই দুর্ভোগ-দুর্দশা ভোগ করেই বিএনপিকে পরবর্তী পদক্ষেপে যেতে হবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আলমারিতে জমানো ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা, নিঃস্ব কৃষক

বিএনপিকে কোণঠাসা করার গভীর পরিকল্পনা চলছে: রনি

আপডেট সময় ০১:১৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫