ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এককভাবে স্থানীয় নির্বাচন করলে এনসিপিকে ১ লাখ টাকা সংগ্রহ করে দেবেন রাশেদ খাঁন নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছেন আরাগচি কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লার এসপি বললেন–চাপ দিলে নাম প্রকাশ করে দেব মাটির নিচে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ, লন্ডভন্ড ঘর প্রথম স্ত্রীকে নিয়ে শয়নকক্ষে ঘুমাতেন এমপি নজরুল, মরিয়ম ঘুমাতেন বেলকনিতে হোটেলের টয়লেটে চিনি জ্বাল দিয়ে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’, গ্রেপ্তার ৪ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, অন্যতম আসামি মিজানুর গ্রেপ্তার বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি প্রাথমিকে নিয়োগ বিতর্ক, শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, বহিষ্কার ছাত্রদলের আহ্বায়ক

তপশিল থেকে নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি এনসিপির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ৪৮৮ বার পড়া হয়েছে

এবার নির্বাচনী পরিচালনা বিধিমালার প্রতীকের তপশিল থেকে নৌকা প্রতীকটি বাদ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার (১৩ জুলাই) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে দলটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের প্রতীক ‘নৌকা’ নির্বাচনী প্রতীকের তপশিলে থাকতে পারে না। এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) যে সংশোধিত প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে, তাতে নৌকা প্রতীকটি বাদ দেওয়ার আইনগত যুক্তি ইসির সামনে তুলে ধরা হয়েছে। সিইসি আশ্বাস দিয়েছেন, বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেয়। পাটোয়ারী বলেন, ‘শাপলা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। ইসিকে পুনর্গঠন করতে হবে এবং আইন অনুযায়ী যারা নিরপেক্ষভাবে কাজ করেছেন, তাদের রেখে নতুনভাবে গঠন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘যদি শাপলা প্রতীক না দেওয়া হয়, তবে তার যৌক্তিক ব্যাখ্যা জনগণের সামনে তুলে ধরতে হবে। অন্যথায়, আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে এ বিষয়ে প্রতিরোধ গড়ে তুলব।’

এর আগে গত সপ্তাহে ইসি জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের জন্য শাপলা প্রতীক বাদ দিয়ে ১১৫টি প্রতীকের তালিকা চূড়ান্ত করে। এই তালিকা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়। তবে, এই সিদ্ধান্তের সমালোচনা করে এনসিপি। ২২ জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। আবার তার আগে মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য ১৭ এপ্রিল একই প্রতীক চায়। এ ছাড়া, দুটি দলই শাপলা নিয়ে একাধিকবার বৈঠকও করে ইসির সঙ্গে। তবে, শাপলা প্রতীক নিয়ে দুদলের এই প্রতিযোগিতার মধ্যেই ইসি প্রতীকটি তালিকায় অন্তর্ভুক্ত করেনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এককভাবে স্থানীয় নির্বাচন করলে এনসিপিকে ১ লাখ টাকা সংগ্রহ করে দেবেন রাশেদ খাঁন

তপশিল থেকে নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি এনসিপির

আপডেট সময় ০২:৫০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫