ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হালান্ডের শেষ মুহূর্তের গোলে নরওয়ের রুদ্ধশ্বাস জয়, শেষ ষোলো নিশ্চিত নুসার দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে নরওয়ে দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুলে ধন্যবাদ দিলেন আমির হামজা কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ৬ নাবিক দগ্ধ আনচেলত্তি ফ্যাক্টরেই বিশ্বকাপে এক প্রজন্মের সবচেয়ে বড় ব্যর্থতা এড়াল ব্রাজিল জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা ‘ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি‘ জার্মান সেই গণিতবিদকে এক হাত নিলেন নেইমার যাঁরা বাংলাদেশ চাননি, তাঁদের কেন রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রী বানিয়েছিলেন: বিএনপিকে পরওয়ার

সোহাগ হত্যাকাণ্ডে আনসার সদস্যদের ওপর দায় চাপানোর কোনো সুযোগ নেই: ডিজি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪১:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ৫২৯ বার পড়া হয়েছে

এবার পুরান ঢাকার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যাকাণ্ডের ঘটনায় আনসার সদস্যদের দায়িত্বে অবহেলার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন আনসার ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।  রোববার (১৩ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ নির্দেশিত কর্মপরিকল্পনা অনুযায়ী ওই সময় ওখানে কোনো আনসার সদস্য কর্তব্যরত ছিলেন না।

এ সময় তিনি লোকবল সংকটের কথা উল্লেখ করে বলেন, পুরো হাসপাতালের নিরাপত্তায় সর্বমোট ৮০ জন আনসার সদস্য নিয়োজিত আছে। সাপ্তাহিক ছুটি ও শিফট অনুযায়ী একেক শিফটে মাত্র ৩০ জন আনসার সদস্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত থাকেন। দুপুর ২টার আগে গেটে এবং হাসপাতাল ভবনে আনসার সদস্যরা দায়িত্ব পালন করলেও দুপুর ২টার পরে গেটে আর কোনো আনসার সদস্য দায়িত্ব পালন করেন না।

কোন আনসার সদস্য কখন কোথায় দায়িত্ব পালন করবেন তা হাসপাতাল কর্তৃপক্ষ নির্ধারণ করে দেয় বিধায় সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় আনসার সদস্যদের ওপর দায় চাপানোর কোনো সুযোগ দেখছেন না তিনি। এ সময় আনসার ব্যাটালিয়নের মহাপরিচালক আক্ষেপ করে বলেন, শত শত মানুষ দাঁড়িয়ে ঘটনা দেখলেও বা ভিডিও করলেও কেউ কাছেই আনসার ক্যাম্পে গিয়ে খবর পর্যন্ত দেয়নি। এমনকি মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেট এলাকায় কোনো সিসি ক্যামেরাও নেই বলে অভিযোগ করেন তিনি।

এদিকে সোহাগকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হলো। রোববার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হলো। এজাহারনামীয় আসামি ১৯ জন। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজ ও আটকদের তথ্যানুযায়ী ঘটনার মোটিভ জানার চেষ্টা করছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

হালান্ডের শেষ মুহূর্তের গোলে নরওয়ের রুদ্ধশ্বাস জয়, শেষ ষোলো নিশ্চিত

সোহাগ হত্যাকাণ্ডে আনসার সদস্যদের ওপর দায় চাপানোর কোনো সুযোগ নেই: ডিজি

আপডেট সময় ০৬:৪১:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫