ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির অতিথি না করায় ১৪৪ ধারা জারির মাইকিং, সেই ছাত্রদল নেতা বহিষ্কার শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস ’২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী: ত্রাণমন্ত্রী ছাত্রদলের গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন সাবেক শিবির সভাপতির ২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না-দাবি ট্রাম্পের রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা করা হয় যেভাবে, উঠে এলো সিদ্ধার্থের বর্ণনায় দেশে নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না: শফিকুর রহমান

খিলক্ষেত-নিকুঞ্জে সেনাবাহিনীর অভিযান: চাঁদাবাজিসহ ৮ জন গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ৩৫৭ বার পড়া হয়েছে

রাজধানীর খিলক্ষেত ও নিকুঞ্জ-২ এলাকায় চাঁদাবাজ বিরোধী অভিযান চালিয়ে চাঁদার টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। একইদিনে উত্তরা থেকে আরও ছয়জনকে আটক করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, গতকাল শনিবার রাত ৮টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত ও নিকুঞ্জ-২ এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় মো. ইসমাইল হোসেন বাবু ও তার সহযোগী শেখ সাইফুল ইসলামকে চাঁদার অর্থসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পোস্টে আরও জানানো হয়, একইদিন বিকেল ৩টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের স্লুইস গেট এলাকায় পৃথক একটি অভিযানে চাঁদাবাজির অভিযোগে মো. মিলন ও তার পাঁচ সহযোগীকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন—মো. সেলিম রানা, মো. সাইদুল ইসলাম, মো. কাজিম উদ্দিন, মো. আব্দুর রহিম মান্নান ও মো. রিপন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির

খিলক্ষেত-নিকুঞ্জে সেনাবাহিনীর অভিযান: চাঁদাবাজিসহ ৮ জন গ্রেপ্তার

আপডেট সময় ১১:২৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫