ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আমার কাছে কাজ করতে হলে ঘুষ দিতেই হবে’ সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, রাতের মধ্যে শর্ত না মানলে কাল লংমার্চ জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পরিণতি আ.লীগের মতো হবে: সারজিস এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল, ৪ শিক্ষককে শোকজ গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসতে হবে বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, সামাজিক মাধ্যমে বিতর্ক ইংল্যান্ডের বিপক্ষে পছন্দের রেফারি পেয়েছেন মেসি! চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার ইরানে আরও শক্তিশালী হামলা চালানো হবে: নেতানিয়াহু

সাদিক কায়েমসহ কেন্দ্রীয় ৯ নেতা ছাত্রশিবিরের রাজনীতি থেকে সাংগঠনিক ছুটিতে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েমসহ সংগঠনটির কেন্দ্রীয় ৯ নেতা ছাত্রশিবিরের রাজনীতি থেকে সাংগঠনিক ছুটিতে গেছেন।

সোমবার (১৩ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ।

তিনি বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্তমান সেশনের ষাণ্মাসিকে (অর্ধবর্ষ) তাদের সাংগঠনিক ছুটি হয়েছে।”

সাদিক কায়েম ছাড়া সাংগঠনিক ছুটিতে যাওয়া অন্য নেতারা হলেন—কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান এবং দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।

ছাত্রশিবির সূত্রে জানা গেছে, এটি সংগঠনের নিয়মিত ষাণ্মাসিক সাংগঠনিক প্রক্রিয়ার অংশ। এ বিষয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে, সংশ্লিষ্ট নেতারা সাংগঠনিক ছুটিতে রয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আমার কাছে কাজ করতে হলে ঘুষ দিতেই হবে’

সাদিক কায়েমসহ কেন্দ্রীয় ৯ নেতা ছাত্রশিবিরের রাজনীতি থেকে সাংগঠনিক ছুটিতে

আপডেট সময় ০৬:২৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬