ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১/১১-তে তারেক রহমানকে আয়নাঘরে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর তারা জুলাই শহীদদের কবরের টাকা মেরে খেয়েছে: প্রতিমন্ত্রী ইশরাক শেখ হাসিনার দৌরাত্ম্য বন্ধে ভারতের ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান ২৪ ঘণ্টায় নাটকীয় মোড়, নেপথ্যে কূটনৈতিক বিবৃতি প্রদর্শনীতে মুজিব থাকলেও শহিদ জিয়ার নাম না থাকার কারণ জানালেন জামায়াত আমির সন্তানের মাথা গোঁজার ঠাঁই পেতে মাথার চুল বিক্রি করলেন মা মৃত্যু/দণ্ড/প্রাপ্ত হাসিনার হু’ম’কি-ধম’কির দায় ভারত সরকার এড়াতে পারে না: ডা. ইরান মহাসড়কে দুর্ঘটনা মোকাবিলায় ১০ কিলোমিটার পরপর মিলবে অ্যাম্বুলেন্স সেবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সমাজে বিশৃঙ্খলা না ছড়ানোর আহ্বান জামায়াত আমিরের ভালো সম্পর্ক চাইবেন আবার হাসিনা কার্ড খেলবেন, এভাবে সম্পর্ক হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার তেতে ইয়েঙ্গি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার জাতীয় ফুটবল দলের উদীয়মান ফরোয়ার্ড তেতে ইয়েঙ্গি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। অ্যাডিলেডের একটি মসজিদে জুমার নামাজ-পরবর্তী এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে কালিমায়ে শাহাদাত পাঠ করেন।

শনিবার (১১ জুলাই) এ তথ্য জানিয়েছে দ্য ইসলামিক ইনফরমেশন

প্রতিবেদনে বলা হয়েছে, মুসলমানদের ইবাদত পদ্ধতি ও মসজিদের পরিবেশ সম্পর্কে কৌতূহল থেকেই ইয়েঙ্গি অ্যাডিলেডের ওই মসজিদে যান। সেখানে জুমার খুতবা দিচ্ছিলেন প্রখ্যাত ইসলামি স্কলার মুফতি ইসমাইল মেঙ্ক।

নামাজ শেষে মুফতি মেঙ্কের সঙ্গে আলাপকালে ইয়েঙ্গিকে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানানো হয়। তিনি আনন্দের সঙ্গে সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং মসজিদে উপস্থিত মুসল্লিদের সামনে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ইসলাম গ্রহণের বিষয়ে ইয়েঙ্গি বলেন, এটি কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়; বরং দীর্ঘদিনের অধ্যয়ন, গভীর চিন্তাভাবনা এবং ব্যক্তিগত অভিজ্ঞতার ফল। নুজুম স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সম্পূর্ণ আত্মতুষ্টি ও ব্যক্তিগত উপলব্ধি থেকেই তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

দক্ষিণ সুদানীয় বংশোদ্ভূত তেতে ইয়েঙ্গি বর্তমানে স্কটিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব লিভিংস্টোনের হয়ে খেলছেন। গতি ও আক্রমণাত্মক খেলার জন্য পরিচিত এই ফরোয়ার্ড ২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়ার জাতীয় দলে ডাক পেয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১/১১-তে তারেক রহমানকে আয়নাঘরে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার তেতে ইয়েঙ্গি

আপডেট সময় ০৬:৩৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬