ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনায় গুলি ও কুপিয়ে আহত করার ১১ দিন পর জামায়াতকর্মীর মৃত্যু ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন-বড় কিছু ঘটতে যাচ্ছে ‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’ নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ

বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব, কামড় খেয়েছে প্রায় ৮৫ জন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন উপজেলায় সাপে কাটার চিকিৎসা নিয়েছেন প্রায় ৮৫ জন। তাঁদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা সবাই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, যাঁরা বাড়ি ফিরে গেছেন, তাঁরা শঙ্কামুক্ত। আর বিষধর সাপে কাটা তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিভিল সার্জন বলেন, ‘বন্যাদুর্গত এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। ফলে আশ্রয়কেন্দ্র ও বসতবাড়িতে সাপে কাটার ঘটনাও বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত ৮৫ জন আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে বিষধর সাপ কেটেছে এবং বাকিদের কেটেছে বিষহীন সাপ।’

এ পরিস্থিতিতে বন্যাদুর্গত এলাকার বাসিন্দাদের জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনমের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাবনায় গুলি ও কুপিয়ে আহত করার ১১ দিন পর জামায়াতকর্মীর মৃত্যু

বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব, কামড় খেয়েছে প্রায় ৮৫ জন

আপডেট সময় ০১:০৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬