ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনায় গুলি ও কুপিয়ে আহত করার ১১ দিন পর জামায়াতকর্মীর মৃত্যু ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন-বড় কিছু ঘটতে যাচ্ছে ‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’ নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল বোর্ড

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আগামী ২০ জুলাই ফল প্রকাশকে লক্ষ্য ধরে কাজ করছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড। তবে এখনো চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের সব প্রস্তুতি চলছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

বোর্ড সূত্র বলছে, ফল প্রস্তুতের কাজ প্রায় শেষ। এখন শুধু চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে

এবার পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী অংশ নেন।

সবকিছু ঠিক থাকলে, আগামী ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাবনায় গুলি ও কুপিয়ে আহত করার ১১ দিন পর জামায়াতকর্মীর মৃত্যু

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল বোর্ড

আপডেট সময় ১২:৫৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬