ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকস্বাধীনতা রক্ষা করেই সাইবার আইন সংশোধনের উদ্যোগ: আইনমন্ত্রী নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক জিন্নাহকে শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ, ওসমান হাদির ইনকিলাব মঞ্চের কাণ্ডে সমালোচনার ঝড় দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তিন কাশ্মীরি নেতার বৈঠক ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন: শেখ হাসিনাকে হুইপ দুলু মোদির ডিনারেও আসেননি, তড়িঘড়ি করে ভারত ছাড়লেন চীনা প্রেসিডেন্ট হুন্ডির মাধ্যমে ভারতে নানকের কাছে মাসে যাচ্ছে কোটি টাকা, নেপথ্যে যারা ‘উনি ঠিক আছেন তো?’, জিনপিংকে নিয়ে মোদির প্রশ্ন নেপথ্যে কী?

সাড়ে ১২ লাখ টাকা নিয়ে নিখোঁজের দুদিন পর নদী থেকে বিকাশকর্মীর মরদেহ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০১:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৮৪২ বার পড়া হয়েছে

এবার নেত্রকোনার আটপাড়া উপজেলার মগড়া নদী থেকে হাতবাঁধা অবস্থায় মো. রিজন মিয়া (২২) নামে এক বিকাশকর্মীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের পাশে মগড়া নদী থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিজন মিয়া জেলা শহরের পশ্চিম নাগড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।

এর আগে, গত রোববার (১০ আগস্ট) সকালে জেলা শহরের বিকাশ অফিস থেকে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বের হন তিনি। পরে বিকাল ৩টার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিজন মোবাইল ব্যাংকিং বিকাশের কর্মী হিসেবে জেলা শহরে কর্মরত ছিলেন। অন্যান্য দিনের মতো গত রোববার সকালে বিকাশ অফিস থেকে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বের হন তিনি। পরে বিকেল ৩টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। এতে রিজনের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না।

বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবারের লোকজন। এদিকে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে আটপাড়া উপজেলার ঘাগড়া গ্রামের পাশে মগড়া নদীতে অর্ধগলিত একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে এটি রিজনের মরদেহ বলে শনাক্ত করেন তার পরিবারের লোকজন।

এদিকে আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, মরদেহের সুরতহাল শেষে পরিচয় শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাকস্বাধীনতা রক্ষা করেই সাইবার আইন সংশোধনের উদ্যোগ: আইনমন্ত্রী

সাড়ে ১২ লাখ টাকা নিয়ে নিখোঁজের দুদিন পর নদী থেকে বিকাশকর্মীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:০১:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫