ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে তিনজন মিলে নারীকে ধর্ষণ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার সন্তানের জীবন বাঁচাতে নিজের লিভার দিতে চান মা, চিকিৎসায় প্রয়োজন ৭০ লাখ টাকা কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন এনজো ফার্নান্দেজকে রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ালো ম্যানচেস্টার সিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী আমলের জ্বালানি খাতের দুর্নীতির মাশুল দিচ্ছে জনগণ নেপালে বন্যায় জরুরি সহায়তা প্রয়োজন ৪৩ হাজার নারী ও কিশোরীর মসজিদের ইমামের কক্ষে বিস্ফোরণ, উড়ে গেছে টিনের চালা প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সীতাকুণ্ডে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণের অভিযোগ

জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৩৯৮ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ন্যায়সঙ্গত শাসন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করা হচ্ছে বলেও জানান তিনি।

আজ বুধবার (১৩ আগস্ট) মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম) সামাজিক ব্যবসায় অবদানের জন্য ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, একটি শক্তিশালী ও স্থিতিশীল বাংলাদেশ গড়তে অর্থনীতিতে বড় রকমের পরিবর্তন প্রয়োজন। এজন্য উদ্যোক্তাদের সহায়তা, শিক্ষা ও প্রযুক্তিতে বিনিয়োগ এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। তিনি ২০২৪ সালের জুলাই-আগস্টে তরুণদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে বলেন, এটি আমাদের জাতীয় পরিচয় ও ভবিষ্যতের স্বপ্নকে নতুন রূপ দিয়েছে। আজ আমরা এমন বাংলাদেশ গড়ছি, যেখানে ন্যায়সঙ্গত শাসন, সবার জন্য অর্থনৈতিক সুযোগ এবং শান্তি-স্থিতিশীলতা নিশ্চিত হবে।

ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার সাফল্য তুলে ধরে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, মানুষ দরিদ্র নয়, বরং ব্যবস্থা তাদের ন্যায্য সুযোগ দেয়নি। আমাদের আর্থিক কাঠামো ধনীদের জন্য তৈরি, দরিদ্রদের জন্য নয়। এজন্যই আমি এমন ব্যবস্থা গড়েছি, যেখানে সবচেয়ে গরিব মানুষও ঋণ পেয়ে ব্যবসা শুরু করতে পারে। তিনি এই সম্মানকে বাংলাদেশের জনগণের প্রতি উৎসর্গ করেন এবং তরুণদের স্বপ্ন পূরণে দায়িত্বের কথা উল্লেখ করেন। গত বছর তরুণরা ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। অনেকে একটি ন্যায়ভিত্তিক ভবিষ্যতের জন্য জীবন দিয়েছে-যেখানে সবাই ভয় ও বৈষম্যমুক্তভাবে বাঁচবে, বলেন তিনি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প

জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

আপডেট সময় ১২:২৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫