ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাড়ল বাসভাড়া জাতিসংঘের ওপর থেকে আস্থা উঠে গেছে: নিউ ইয়র্কে পৌঁছে আরাগচির পোস্ট জনস্বার্থের সব কাজের বিরোধিতা করেছে জামায়াত: রিজভী ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ এসপি মাসুদের শিগগিরই ভেঙে চার ভাগ হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী ২ বছরের মধ্যে সরকারের উদ্যোগে জ্বালানির সংকট থাকবে না: রাশেদ খান জ্বালানি তেলের দাম নিয়ে সমালোচনামূলক পোস্ট, দল থেকে বহিষ্কার জেলা ছাত্রদল নেতা লংমার্চ করা বিরোধী দল কিছু গাড়ির টোল পরিশোধ করেনি: রিজভী পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খাঁন জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

খালিদুজ্জামানের কর্মকাণ্ডকে ‘তৃতীয় শ্রেণির সস্তা রাজনীতি’ বললেন মির্জা গালিব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানের সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ডকে ‘তৃতীয় শ্রেণির সস্তা রাজনীতি’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মির্জা গালিব।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

এর আগে বৃহস্পতিবার ডা. এসএম খালিদুজ্জামানের একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই পোস্টে প্রকাশিত একটি ফটোকার্ডে তার নিজের ছবি ছাড়াও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ এবং বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি ব্যবহার করা হয়।

ফটোকার্ডে ডা. এসএম খালিদুজ্জামানের একটি বক্তব্যও তুলে ধরা হয়েছে। সেখানে তিনি বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেই এবার প্রমাণ হবে কোন দল মুক্তিযুদ্ধের পক্ষে আর কোন দল মুক্তিযুদ্ধের বিপক্ষে।’

বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে পোস্টটি প্রকাশ করা হয়। পরে বিকেলে ওই পোস্টটি শেয়ার করে ড. মির্জা গালিব লেখেন, ‘এইগুলো তৃতীয় শ্রেণির সস্তা রাজনীতি……….।’

তার এই মন্তব্যের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় আসে। তবে ডা. এসএম খালিদুজ্জামানের ওই বক্তব্যের বিষয়ে তার বিস্তারিত ব্যাখ্যা বা প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাড়ল বাসভাড়া

খালিদুজ্জামানের কর্মকাণ্ডকে ‘তৃতীয় শ্রেণির সস্তা রাজনীতি’ বললেন মির্জা গালিব

আপডেট সময় ০৬:৩২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬