ঢাকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে বিএনপির সংসদীয় দল শপথগ্রহণ অনুষ্ঠানে জুবাইদার সাথে শাড়ি পরে জাইমা রহমান বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে কোনো শপথই নেবেন না ১১ দলীয় জোট অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন আমীর খসরু গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা আব্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে না বিএনপির এমপিরা: সালাহউদ্দিন সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজার তারিখ প্রকাশ সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু, পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার নতুন মন্ত্রিসভায় প্রায় ৪০ সদস্য, শেষ মুহূর্তে আলোচনায় যাদের নাম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ১৪ জন আহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে উপাচার্যসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডে নবনির্মিত বিটাক ভবনের পাশে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৩ জনকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম ঘটনাস্থলে উপস্থিত হলে শিক্ষার্থীদের ছোঁড়া ইটপাটকেলের আঘাতে আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে অ্যাকাউন্টিং বিভাগের ১২ ব্যাচের কিছু শিক্ষার্থী মাঠে মার্কেটিং বিভাগের ১০ম ব্যাচের এক সিনিয়রের সঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়ায়। এ সময় ঐ শিক্ষার্থীকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। পরে তিনি বিষয়টি নিজের ব্যাচের গ্রুপে জানালে কয়েকজন সেখানে গেলে তাদেরকেও মারধর করা হয়। এতে তিনজন মার্কেটিং শিক্ষার্থী আহত হন।

যদিও শুরুতে উভয় পক্ষ শান্ত হওয়ার চেষ্টা করে, তবে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছাত্রলীগের কয়েকজন নেতার মদদে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা ১ নম্বর গেটের সামনে এবং অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থীরা বিটাক ভবনের কাছে জড়ো হয়। কিছুক্ষণ পর মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। প্রায় এক ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপাচার্য সরেজমিনে উপস্থিত হলে তিনিও ইটপাটকেলের আঘাতে আহত হন। সহকারী প্রক্টর আলমগীর হোসেন ও প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল ঘটনাস্থলে গিয়ে দুই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।

আহত মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোস্তাক আহমেদ বলেন, ‘আমরা গ্রুপে বার্তা পেয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি আমাদের ফয়সালকে মারধর করছে। ছাড়াতে গেলে আমাকেও ঘিরে ধরে। পরে দৌড়ে সেখান থেকে বের হয়ে আসি।’

অন্যদিকে অ্যাকাউন্টিং বিভাগের কয়েকজন শিক্ষার্থী জানান, তারা আলোচনায় বসতে আগ্রহী। তবে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, ‘উভয় বিভাগের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। আমরা তাদের শান্ত করেছি। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে। কীর্তনখোলা হলে এ বিষয় নিয়ে সমাধান করার লক্ষ্যে মিটিং চলমান রয়েছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে বিএনপির সংসদীয় দল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ১৪ জন আহত

আপডেট সময় ০২:৪৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫