ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে যুবক আটক, এনসিপি-বিএনপি মুখোমুখি ইরানের শাসনব্যবস্থা উৎখাতই ইসরায়েলের প্রধান লক্ষ্য: নেতানিয়াহু নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে প্রস্তুত ঠাকুরগাঁও, জেলাজুড়ে উৎসবের আমেজ ভারতের রাফাল ধ্বংসকারী সেই যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত বাংলাদেশের, আছে সুবিধা-অসুবিধা ক্ষমতাসীনদের গালি দেওয়া কি অপরাধ? প্রশ্ন তাসনিম জারার কক্সবাজারে ২ হাজার আইফোনসহ আন্তর্জাতিক জুয়া চক্রের ৬ চীনা নাগরিক আটক দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম সরকারের সমালোচনা বিরোধীদল করবে, কিন্তু সেটা যৌক্তিক হতে হবে: রিজভী ৬ মাসে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ সরকার: ইসলামী আন্দোলন

ছাত্রদলের শিক্ষার্থীরা ফের রক্ত দেবে কিন্তু পিআর পদ্ধতি চালু করতে দেবে না : হামিম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৪৯ বার পড়া হয়েছে

এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সময় ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ছিলেন তানভীর বারী হামিম। নির্বাচনে জয় না পেলেও তিনি দলের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন। আজ শনিবার এক ফেসবুক পোস্ট থেকে এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদকে টলস্টয়ের গল্প থেকে শিক্ষা নিতে বললেন জাতীয়তাবাদী দলের এই নেতা। হামিম বলেন, ‘আমরা কথা বলতে বলতে কোথায় থামব আর কোন পর্যন্ত বললে সেটা গ্রহণযোগ‍্য হবে, মার্জিত হবে, এটা জানা অত‍্যন্ত জরুরি।

খুব দুঃখের সঙ্গে খেয়াল করলাম, ব‍্যারিস্টার ফুয়াদ সাহেব ছাত্রদলের ছেলেদের দেখলে তার কেমন লাগে, সেটি তুলে ধরতে গিয়ে খারাপ কিছু বিশেষণ টেনে আনলেন। ব‍্যারিস্টার ফুয়াদদের এ দেশের জনগণ ফ‍্যাসিবাদবিরোধী শক্তি হিসেবে জানেন ও চেনেন।’ তিনি বলেন, ‘তার মুখ থেকে যখন এ ধরনের শব্দচয়ন হয়, এ জাতি থমকে দাঁড়ায়। ছাত্রদলের ছেলেদের দেখলে গাঁজাখোর লাগে কথাটি তিনি যখন উচ্চারণ করলেন তখন চোখের সামনে ভেসে উঠল গত জুলাই-আগস্টের সেই আওয়ামী বয়ান প্রথম শহীদ আবু সাঈদ নাকি টোকাই-গাঁজাখোর ছিল।’

হামিম বলেন, ব‍্যারিস্টার ফুয়াদরা বিলেত থেকে ডিগ্রি এনেছেন ঠিকই, কিন্তু কতটুকুতে থামতে হয় সেই পরিসীমা সম্পর্কে ধারণা তৈরি করতে পারেননি। টলস্টয়ের কালজয়ী গল্প ‘সাড়ে তিন হাত জমি’র ঘটনাটি মনে পড়ে গেল। যে গল্পে পাখোম জানত না কতটুকু দৌড়ে তার থেমে যাওয়া উচিত, ব‍্যারিস্টার ফুয়াদ সাহেবকে সেই গল্প থেকে শিক্ষা নেওয়ার অনুরোধ করছি।

ছাত্রদলের শিক্ষার্থীরা প্রয়োজনে ফের রক্ত দেবে কিন্তু পিআর পদ্ধতি চালু কায়েম করতে দেবে না বলে উল্লেখ করে হামিম বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আবু সাঈদ যেমন বুক পেতে দুই হাত উঁচিয়ে জীবন দিয়েছিল, ঠিক তেমনই ছাত্রদলের দেশপ্রেমিক শিক্ষার্থীরা আবারও রক্ত দেবে কিন্তু পিআরের মতো অসম ব‍্যবস্থা কায়েমের নামে জাতীয় নির্বাচনকে ব‍্যাহত করার পাঁয়তারা সফল হতে দেবে না,এটাও মনে রাখবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে যুবক আটক, এনসিপি-বিএনপি মুখোমুখি

ছাত্রদলের শিক্ষার্থীরা ফের রক্ত দেবে কিন্তু পিআর পদ্ধতি চালু করতে দেবে না : হামিম

আপডেট সময় ০৬:৩৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫