ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

যশোরের শার্শায় আলমসাধুর সঙ্গে সংঘর্ষে আপন হোসেন (২১) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে জামতলা-শার্শা সড়কের লাউতাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় সাবেক ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন।

নিহত আপন হোসেন শার্শা উপজেলার বেনেখড়ি গ্রামের আক্তারুজ্জামানের ছেলে।
ইউপি সদস্যের ভাষ্য, আপন মোটরসাইকেলে করে শার্শার পোতাপাড়া এলাকায় নানা বাড়ি যাচ্ছিলেন। পথে লাউতাড়া মোড়ে পৌঁছালে একটি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে সামনাসামনি ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা যশোর সদর হাসপাতালে পাঠান। পরে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

শার্শা থানার ওসি আব্দুল আলিম বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এখনো কোনো মামলা হয়নি, তবে পরিবার চাইলে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নরওয়ের কাছে ২-১ গোলে ব্রাজিলকে বিদায়

শার্শায় আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট সময় ১০:২০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫