ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৩৯০ বার পড়া হয়েছে

ঢাকার সাভারের আশুলিয়ায় প্রতারণা ও জালিয়াতির মামলায় জগদীশ সিং (৫০) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হান্নান সোমবার (১৩ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারের আগে রবিবার (১২ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন জমজম টাওয়ার এলাকা থেকে তাকে ধরা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, জগদীশ সিংসহ কয়েকজন পরিকল্পিতভাবে ভুয়া নথি তৈরি ও স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের চেষ্টা করেন। এ ঘটনায় ভুক্তভোগী আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা যায়, জগদীশ সিং ভারতের নাগরিক। তিনি প্রায় ১০–১১ বছর আগে বাংলাদেশি নাগরিক লায়লা শারমিন প্রিয়াকে বিয়ে করেন এবং ঢাকার গুলশান ও উত্তরা এলাকায় বসবাস করছিলেন। তাদের তিন সন্তান রয়েছে। বর্তমানে তিনি আর্মি হাউজিং সোসাইটিতে স্ত্রী ও সন্তানদের সঙ্গে থাকতেন।

আশুলিয়া থানার ওসি মো. আব্দুল হান্নান জানান, প্রতারণা ও জালিয়াতির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভারতীয় নাগরিক জগদীশ সিংয়ের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে এক দিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নরওয়ের কাছে ২-১ গোলে ব্রাজিলকে বিদায়

আশুলিয়ায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৪০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫