ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার আদালতের বিচারকের খাস কামরা থেকে আইফোন-মানিব্যাগসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৩৫২ বার পড়া হয়েছে

কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের খাস কামরা (চেম্বার) থেকে তাঁর আইফোনসহ দুটি মোবাইল ফোন, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে। রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টার মধ্যে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিচারকের পক্ষে আদালতের বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিচারক আদালত পরিচালনার সময় খাস কামরায় রাখা ব্যাগ থেকে অজ্ঞাত চোর দুটি মোবাইল, মানিব্যাগের মধ্যে থাকা এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্র চুরি করে নিয়ে যায়।

বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বলেন, “বিচারক প্রতিদিনের মতো রবিবারও আদালত চলাকালীন সময়ে মোবাইল ও মানিব্যাগ খাস কামরায় রাখেন। ওই সুযোগে অজ্ঞাত চোর দরজা খুলে জিনিসগুলো নিয়ে যায়। এটি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা।”

কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুখ হোসেন জানান, চুরির ঘটনায় মামলা রুজু করা হয়েছে এবং চুরি হওয়া মোবাইল উদ্ধার ও চোর শনাক্তে পুলিশ তৎপরতা শুরু করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজার আদালতের বিচারকের খাস কামরা থেকে আইফোন-মানিব্যাগসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি

আপডেট সময় ১০:১০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫