ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা, বন্ধ থাকতে পারে খেলা নেইমারের মন খারাপ, নরওয়ে ম্যাচের আগে আনচেলত্তি দিলেন বড় বার্তা আর্জেন্টিনাকে হারাতে যে পরিকল্পনায় খেলবে কেপ ভার্দে মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর খামেনির কফিনের ওপর আরবি লেখার অর্থ কী? বিয়ের ৮ বছর পর মা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী ইরানে গিয়ে খামেনিকে শ্রদ্ধা জানালেন জামায়াতের নায়েবে আমির-পাটওয়ারী-হানজালা দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ আমন্ত্রণ জানান মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ দৌড়, বাসচাপায় প্রাণ গেল শিশু জান্নাতের

পুণেতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ নিহত, ১৫ আহত; আগুনে পুড়ে গেছে ট্রাক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১০৯৬ বার পড়া হয়েছে

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুণেতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু এবং ১৫ জন আহত হয়েছেন। নবালে ব্রিজ এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষের সময় মাঝখানে পড়ে যায় একটি প্রাইভেটকার, যা চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

দুর্ঘটনায় একটি ট্রাকে আগুন ধরে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ট্রাক সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যাচ্ছে এবং মাঝখানে আটকে থাকা প্রাইভেটকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার এবং অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার কারণে জাতীয় মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং কয়েক ঘণ্টা ধরে যোগাযোগ বন্ধ থাকে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা, বন্ধ থাকতে পারে খেলা

পুণেতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ নিহত, ১৫ আহত; আগুনে পুড়ে গেছে ট্রাক

আপডেট সময় ১০:৪১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫