ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
১১ দলীয় জোটের চূড়ান্ত আসন ঘোষণা ১১ দলীয় জোটে আসন সমঝোতা চূড়ান্ত, সর্বোচ্চ ১৯০ আসন জামায়াতে ইসলামী ভোলায় বালিশ চাপায় স্ত্রীকে হত্যা, পাষণ্ড স্বামী আটক ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ বন্ধের দাবি জামায়াতের, সিইসির সঙ্গে বৈঠকে প্রটোকল সমতার আহ্বান জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও তথ্য বিক্রি করে মাসে কোটি টাকার বেশি আয়; নির্বাচন কমিশনের দুই কর্মচারী গ্রেফতার বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ বাউফলে জামায়াতের নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে নির্বাচনে অংশ নেবে ১১ দল বিসিবির টাকা এসেছে ক্রিকেটারদের শ্রমে ঘামে: মেহেদী মিরাজ

বিএনপির নেতাকর্মীদের চোখ–কান খোলা রাখার আহ্বান আমীর খসরুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দলের নেতাকর্মীদের চোখ ও কান খোলা রাখার আহ্বান জানিয়েছেন। শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপির উদ্যোগে দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ আহ্বান জানান।

আমীর খসরু বলেন, বর্তমানে দেশে যে রাজনীতি চলছে তা ‘মবোক্রেসির রাজনীতি’—অপরকে অসম্মান, ছোট করা এবং যেকোনো অজুহাতে অস্থিতিশীলতা সৃষ্টির রাজনীতি। তিনি বলেন, এ ধরনের রাজনীতি বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাম্য নয়। বিএনপি শান্তিপূর্ণ ও সহনশীল রাজনীতির অঙ্গীকার করেছে এবং এ অবস্থান থেকে সরে আসার সুযোগ নেই।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে রাজনীতিতে নতুন জোয়ার সৃষ্টি হবে। আসন্ন নির্বাচনের জয় কোনো দলের নয়, গণতন্ত্রের জয় হবে উল্লেখ করে নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির ঘটনায় দুঃখ প্রকাশ করে আমীর খসরু বলেন, এ ধরনের সহিংস ঘটনা অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক। তিনি স্মরণ করিয়ে দেন, এর আগেও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতির ওপর হামলার ঘটনা ঘটেছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এতে আরও বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১১ দলীয় জোটের চূড়ান্ত আসন ঘোষণা

বিএনপির নেতাকর্মীদের চোখ–কান খোলা রাখার আহ্বান আমীর খসরুর

আপডেট সময় ০৭:২৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫