ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে ইনকিলাব কালচারাল সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা প্রকাশ করা হয়।

ঘোষণায় বলা হয়, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ইনকিলাব কালচারাল সেন্টারের সব কার্যক্রম স্থগিত থাকবে। বিশেষ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই সময়ে ভলান্টিয়ার ও ম্যানেজমেন্ট সদস্যরা হাসপাতাল ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সর্বোচ্চ সহযোগিতায় ব্যস্ত থাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে।

ইনকিলাব কালচারাল সেন্টার এক সপ্তাহের জন্য সব কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। কর্তৃপক্ষ দর্শক ও সমর্থকদের দোয়া চেয়েছেন এবং আশাবাদ প্রকাশ করেছেন যে, শিগগিরই সেন্টারের কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে শরিফ ওসমান হাদিকে দুর্বৃত্তরা গুলি করে গুরুতর আহত করেন। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

আপডেট সময় ১০:৪৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫