ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন তামিলনাড়ুতে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের আমাদের কাজী নজরুল তারেক রহমান: চিফ হুইপ মাকে ধর্ষণ-হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয় ১ বছরের শিশু সন্তানকে পরীক্ষার পুরো সময় শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পরীক্ষা নিলেন শিক্ষক গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা যুদ্ধে উৎপাদনে ক্ষতির মধ্যেই ২০ হাজার কোটি ঘনমিটারের বেশি নতুন গ্যাসের সন্ধান পেল ইরান কুয়াকাটায় ট্রলিং ট্রলার বন্ধ না হলে দেশের ক্ষতি, মানুষের ক্ষতি: নৌপরিবহন প্রতিমন্ত্রী সালমান শাহ হত্যা মামলা, ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি দেশের অধিকাংশ গাড়ি ফিটনেসবিহীন, হেলপার থেকে ড্রাইভার হয়েছে: সড়কমন্ত্রী

উত্তরায় র‍্যাব পরিচয়ে নগদ এজেন্টের টাকা ছিনতাই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৮৬৭ বার পড়া হয়েছে

এবার রাজধানীর উত্তরায় কালো মাইক্রোবাসে এসে র‍্যাব পরিচয়ে নগদের ডিস্ট্রিবিউটের প্রতিনিধিদের কাছ থেকে বড় অঙ্কের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল ৯টায় উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে একটি কালো মাইক্রোবাসে করে আসা একদল ব্যক্তি নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে তাদের পথরোধ করে এবং টাকা ভর্তি ব্যাগসহ তাদের গাড়িতে তুলে নেয়। জানা গেছে, ভুক্তভোগীদের তুলে নেওয়ার পর টাকার ব্যাগটি রেখে উত্তরা ১৭ নম্বর সেক্টরে তাদের ফেলে রেখে চলে যায় ছিনতাইকারীরা।

ছিনতাই হওয়া অর্থের পরিমাণ নিশ্চিতভাবে জানা না গেলেও, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কোটি টাকার অধিক। ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ।

আইন-শৃঙ্খলা বাহিনী বলেছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রকৃত ঘটনার অনুসন্ধানে কাজ চলছে। নগদ-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিয়ম অনুযায়ী প্রতিদিনের কালেকশন নির্ধারিত ব্যাংকে জমা দিতে প্রতিনিধি দল রওনা দিয়েছিল।

তারা এই ঘটনায় যথাযথ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনে পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর দ্রুত ও কার্যকর পদক্ষেপ আশা করছেন ভুক্তভোগী প্রতিষ্ঠান ও স্থানীয় ব্যবসায়ীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন

উত্তরায় র‍্যাব পরিচয়ে নগদ এজেন্টের টাকা ছিনতাই

আপডেট সময় ০১:৫৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫