ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে ‘নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ টাইগারদের জন্য বড় সুখবর, ২০২৭ বিশ্বকাপ সরাসরি খেলবে বাংলাদেশ! দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ থাকবে না: চিফ হুইপ একদিকে চিকিৎসকরা চাচ্ছেন পরিচালকের পদ/ত্যাগ, অন্যদিকে কর্মচারীদের অবস্থান বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত মাসিক ভাতা দেওয়ার পরও খেপ খেলছেন জাতীয় দলের ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী  একদিকে চিকিৎসকরা চাচ্ছেন পরিচালকের পদ/ত্যাগ, অন্যদিকে কর্মচারীদের অবস্থান দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ থাকবে না: চিফ হুইপ সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা কামরুজ্জামানের পদত্যাগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৫১২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুজ্জামান কামাল পদত্যাগ করেছেন। শনিবার (১৪ জুন) বেলা ১১টায় মুকসুদপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

টেংরাখোলা গ্রামের বাসিন্দা ও টেংরাখোলা বাজারের ব্যবসায়ী কামরুজ্জামান কামাল পদত্যাগের কারণ হিসেবে ‘শারীরিক অসুস্থতা’কে উল্লেখ করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন, যা তাকে রাজনীতির সক্রিয়তা থেকে বিরত থাকতে বাধ্য করছে।

সংবাদ সম্মেলনে কামরুজ্জামান কামাল বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ মুকসুদপুর উপজেলা শাখার যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে আমি দায়িত্বরত ছিলাম। কিন্তু বর্তমানে আমি হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত। এ অবস্থায় রাজনীতিতে সক্রিয় থাকা সম্ভব নয়। তাই আমি স্বেচ্ছায় আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অবসর গ্রহণ করছি।”

তিনি আরও বলেন, “আজ থেকে আমার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। আমি ভবিষ্যতে আর রাজনীতি করব না।”

কামরুজ্জামানের এই পদত্যাগে উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় রাজনীতিতে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে তার পদত্যাগপত্র দলীয়ভাবে গৃহীত হয়েছে কিনা—তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে ‘নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা

মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা কামরুজ্জামানের পদত্যাগ

আপডেট সময় ১২:৫৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫