ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন আড়াই বছরের মেয়েকে রেখে চিরবিদায় সেনাসদস্য রিফাতের, গ্রামজুড়ে শোকের মাতম ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার ইবি শিবির নেতাকে থাপ্পড়ের জেরে সংঘর্ষ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী নামাজের বিরতিতে সংসদের মুসলিম সদস্যদের মসজিদে যাওয়ার আহ্বান জামায়াত এমপির সার ব্যবস্থাপনায় মতিউর রহমান নিজামীর সময়ের দৃষ্টান্ত অনুসরণের আহ্বান জুয়ার আসরে বিএনপি নেতা ও হিসাবরক্ষকের ভিডিও ভাইরাল

ইরানের পাশে দাঁড়াল ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০২:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৬৮৭ বার পড়া হয়েছে

এবার ইসরায়েলের হামলার ঘটনায় মুসলিম বিশ্ব যেমন একযোগে প্রতিক্রিয়া জানিয়েছে, তেমনি এবার লাতিন আমেরিকার প্রভাবশালী দেশ ভেনেজুয়েলাও প্রকাশ্যে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক বিবৃতিতে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন এবং এটিকে ‘নব্য নাৎসি ইহুদিবাদ’ বলে আখ্যায়িত করেছেন।

আল জাজিরার খবরে বলা হয়, প্রেসিডেন্ট মাদুরো ইরানে চালানো ইসরায়েলের বিমান হামলাকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করেন। তিনি বলেন, “এটি একটি অপরাধমূলক সামরিক আগ্রাসন। বিশ্ববাসীকে এখনই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা যুদ্ধের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং এই যুগের নব্য নাৎসি ইহুদিবাদের বিরুদ্ধে। নেতানিয়াহু ঠিক যেন ২১ শতকের হিটলার।”

এদিকে ভেনেজুয়েলার এমন কঠোর ভাষায় প্রতিবাদ আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এর মাধ্যমে ইসরায়েলবিরোধী অবস্থানে শুধু মুসলিম বিশ্ব নয়, লাতিন আমেরিকার প্রভাবশালী অংশও প্রকাশ্যে সংহতি জানাচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের

ইরানের পাশে দাঁড়াল ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা

আপডেট সময় ০৩:০২:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫