ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন আড়াই বছরের মেয়েকে রেখে চিরবিদায় সেনাসদস্য রিফাতের, গ্রামজুড়ে শোকের মাতম ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার ইবি শিবির নেতাকে থাপ্পড়ের জেরে সংঘর্ষ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী নামাজের বিরতিতে সংসদের মুসলিম সদস্যদের মসজিদে যাওয়ার আহ্বান জামায়াত এমপির সার ব্যবস্থাপনায় মতিউর রহমান নিজামীর সময়ের দৃষ্টান্ত অনুসরণের আহ্বান জুয়ার আসরে বিএনপি নেতা ও হিসাবরক্ষকের ভিডিও ভাইরাল

ইরানের পাল্টা হামলায় আতঙ্কিত নেতানিয়াহু, গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৭২৫ বার পড়া হয়েছে

ইসরায়েলের ভেতরে চালানো একাধিক পাল্টা বিমান হামলার মাধ্যমে ইরান এখন সরাসরি প্রতিশোধের পথে নেমেছে। এর জেরে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার পারদ চরমে উঠেছে। এমন এক সংকটজনক পরিস্থিতিতে নিরাপত্তার কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গোপন এক স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরানি সংবাদমাধ্যম ইরনা।

ইরনার প্রতিবেদনে বলা হয়, ইরানের পাল্টা আক্রমণ শুরুর সঙ্গে সঙ্গে নেতানিয়াহুকে সরিয়ে নেওয়া হয়। এটি ছিল ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর একটি ‘বিশেষ নিরাপত্তা প্রটোকল’। পরে ইসরায়েলের একটি সংবাদমাধ্যম জানায়, নেতানিয়াহুর ব্যক্তিগত বিমানকে আকাশে উঠতে দেখা গেছে এবং তাকে দু’টি এফ-১৫ জঙ্গিবিমান ঘিরে রেখেছিল—যা ইসরায়েলের প্রধানমন্ত্রী পর্যায়ের নিরাপত্তার অংশ।

ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২ দাবি করেছে, প্রধানমন্ত্রীর উড়োজাহাজটি অবতরণ করেছে গ্রিসের রাজধানী এথেন্সে। তবে এখনো ইসরায়েলের কোনো সরকারি সূত্র থেকে এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ ইসরায়েলি নেতৃত্বের মধ্যে চরম আতঙ্ক এবং রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত বহন করে।

উল্লেখ্য, ইসরায়েলের হামলার জবাবে ইরান শুক্রবার দিবাগত রাতে একাধিক লক্ষ্যবস্তুতে পাল্টা বিমান হামলা চালিয়েছে। এই হামলায় নিহত হয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান হোসেইন সালামি এবং খাতাম আল-অনবিয়া ঘাঁটির কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ। এছাড়া আরও অন্তত ২০ জন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইরান।

এ হামলার পরপরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “ইসরায়েল প্রকৃত যুদ্ধ শুরু করেছে এবং এর জন্য ভয়াবহ পরিণতি তাদের ভোগ করতে হবে।” তিনি ইরানের প্রতিরক্ষা বাহিনীকে ‘চূড়ান্ত জবাব’ দিতে প্রস্তুত থাকার নির্দেশ দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের

ইরানের পাল্টা হামলায় আতঙ্কিত নেতানিয়াহু, গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে

আপডেট সময় ০৮:১৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫