ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নাশকতা মামলায় গ্রেপ্তার আ.লীগ নেতা গারদে মোবাইলে কথা বলার ছবি ভাইরাল নারীদের জন্য চালু হচ্ছে আরও ১০০ পিংক বাস সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: কারাগারে ৩ জন, রিমান্ড শুনানি বুধবার সংবিধান সংশোধনে ফের গণভোট হবে জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে হঠাৎ ভারতের মাটিতে নামল ৬ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, সঙ্গে দুই শতাধিক সেনা জামায়াতের উত্থান মানে দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাওয়া: প্রতিমন্ত্রী নুর ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি ১৭ লাখ টাকার ওষুধ লুট আলুটিলার সাপমারায় মালবাহী জীপ খাদে পড়ে নিহত ১ এমপির প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করে মাদারগঞ্জে সমবায় গ্রাহকদের বিক্ষোভ: অবরুদ্ধ ১০, ব্যহত উপজেলা সকল দপ্তরের কার্যক্রম!

‘ফ্যাসি’বাদ চলবে না, প্রয়ো’জনে জীব’ন দেব’—ঝালকাঠিতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ৪৩৩ বার পড়া হয়েছে

২০২৪ সালের তরুণদের রক্তে অর্জিত নতুন বাংলাদেশের বিরুদ্ধে এখনও একটি পক্ষ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “এই দেশে আর ফ্যাসিবাদ চলবে না। প্রয়োজনে আবারও রক্ত দেবো, জীবন দেবো।”

রোববার (১৩ জুলাই) বিকেলে ঝালকাঠি শহরের কাপুড়িয়াপট্টি এলাকায় এক পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে বিকেল সাড়ে ৫টায় ফায়ার সার্ভিস মোড় থেকে এনসিপির বিশাল পদযাত্রা শুরু হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় কাপুড়িয়াপট্টিতে।

পথসভায় নাহিদ ইসলাম বলেন, “দেশে গণতন্ত্র, ন্যায়বিচার এবং তরুণদের মর্যাদার রাজনীতি প্রতিষ্ঠার জন্য এনসিপি কাজ করছে।” তিনি ঝালকাঠিবাসীর নদীভাঙন, রাস্তাঘাটের উন্নয়ন ও যানজট সমস্যার কথা শুনেছেন বলেও জানান এবং সেসব সমাধানে কাজ করার আশ্বাস দেন।

পথযাত্রা ও সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও মশিউর রহমান। স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন কর্মসূচিতে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নাশকতা মামলায় গ্রেপ্তার আ.লীগ নেতা গারদে মোবাইলে কথা বলার ছবি ভাইরাল

‘ফ্যাসি’বাদ চলবে না, প্রয়ো’জনে জীব’ন দেব’—ঝালকাঠিতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

আপডেট সময় ১২:১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫