ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আর্জেন্টিনা জেতেনি’, মেসিদের বোর্ড থেকেই সাংবাদিকদের ই-মেইল দেশ বিক্রির ষড়যন্ত্রকারীদের উৎখাতে জুলাই অভ্যুত্থান হয়েছে: ফয়জুল করীম বরিশালে থানাহাজতে সেদিন যা ঘটেছিল, সিসিটিভি ফুটেজ ভাইরাল মোহাম্মদপুরে ভবনের একাংশে ধস, দুর্ঘটনার শঙ্কা জামালপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর এমপির গাড়ি সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত গ্রেপ্তার বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন-দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর গোল না খাওয়া স্পেনের সামনে বেলজিয়ামের গোলঝড় এবার অমুসলিম দেশেও ই’স’রা’ই’লি পণ্য আমদানি নি’ষি’দ্ধ

পানি সংগ্রহে যাওয়া ৬ শিশুকেও হত্যা করল ইসরাইল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

এবার গাজার মধ্যাঞ্চলে একটি পানি সংগ্রহস্থলে ইসরাইলি হামলায় কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬ শিশুও রয়েছে। চিকিৎসা ও স্থানীয় সূত্র আল জাজিরাকে জানিয়েছে, রোববার (১৩ জুলাই) ইসরাইলি বাহিনী গাজাজুড়ে আবাসিক এলাকা এবং বাস্তুচ্যুত শিবির লক্ষ্য করে হামলা চালিয়ে কমপক্ষে ৯২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে ৫২ জনই গাজা সিটিতে।

নুসেইরাত শরণার্থী শিবিরের পানি বিতরণ কেন্দ্রে এ হামলা এমন সময় হলো যখন ইসরাইলি সেনাবাহিনী গাজার সমগ্র জনগোষ্ঠীকে দক্ষিণের একটি অঞ্চলে চলে যেতে বাধ্য করার প্রস্তুতি নিচ্ছে এবং আক্রমণ তীব্র করছে।

গাজা সিটি থেকে রিপোর্ট করা আল জাজিরার হানি মাহমুদ বলেছেন, গাজা উপত্যকাজুড়ে পানির সংকট রয়েছে। তিনি নুসেইরাতের কথা উল্লেখ করে বলেন, যদিও বেশিরভাগ সময় পানি দূষিত থাকায় তা পান করার উপযুক্ত নয়, তবুও তৃষ্ণা মানুষকে এই অঞ্চলগুলোতে ঠেলে দিচ্ছে।

শনিবারও (১২ জুলাই) গাজায় ইসরাইলের অবিরাম বোমাবর্ষণে কমপক্ষে ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে রাফায় ইসরাইলি ও মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর ত্রাণ বিতরণ স্থানে খাবারের জন্য অপেক্ষারত ৩৪ জন রয়েছেন।

মে মাসের শেষ দিকে জিএইচএফ গাজায় খাদ্য বিতরণ শুরু করার পর থেকে প্রায় ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। গাজার সরকারি মিডিয়া অফিস শনিবার জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় কমপক্ষে ৬৭ শিশু ক্ষুধায় মারা গেছে। সূত্র: আল জাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আর্জেন্টিনা জেতেনি’, মেসিদের বোর্ড থেকেই সাংবাদিকদের ই-মেইল

পানি সংগ্রহে যাওয়া ৬ শিশুকেও হত্যা করল ইসরাইল

আপডেট সময় ১১:৫৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫