ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

মাদক কেনাবেচায় মৃত্যুদণ্ড, সংসদে নতুন আইন পাস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

অনলাইনে মাদক কেনাবেচা, সরবরাহ, বিজ্ঞাপন কিংবা লেনদেনে জড়িতদের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে পাস হয়েছে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬’

সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি সংসদে উত্থাপন করলে জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাব নিষ্পত্তির পর কণ্ঠভোটে এটি পাস হয়।

নতুন আইনে বলা হয়েছে, অনলাইনে মাদক-সংক্রান্ত অপরাধ প্রমাণের জন্য অভিযুক্তের কাছ থেকে সরাসরি মাদক উদ্ধার হওয়া বাধ্যতামূলক নয়। ডিজিটাল তথ্য-প্রমাণের ভিত্তিতেও বিচারিক কার্যক্রম পরিচালনা করা যাবে।

এ ছাড়া পৃথক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র বহনের সুযোগ, নিজস্ব হাজতখানা ও অস্ত্রাগার, ডগ স্কোয়াড, মাদকবিষয়ক সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ শাখা এবং ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের বিধানও রাখা হয়েছে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির অনুমোদন পেলেই বিলটি আইনে পরিণত হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘন ঘন লোডশেডিংয়ে বাজারে বেড়েছে অবহেলিত তালের হাতপাখার কদর

মাদক কেনাবেচায় মৃত্যুদণ্ড, সংসদে নতুন আইন পাস

আপডেট সময় ১০:৫৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬