ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মদিনার ইসলামের কথা বলে মাদ্রাসাছাত্রদের পাশে দাঁড়াননি স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিলো সেনাবাহিনী ক্ষমতা দখলের স্বার্থে জোট বাঁধছে জামায়াত-আওয়ামী লীগ: রাশেদ খাঁন রবিবার সংসদ অভিমুখে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের পদযাত্রা এবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মামলার পেঁচে মমতা এখনই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করতে চাই না: সারজিস চাঁদাবাজি, দমন-পীড়ন, লুটপাট ও দলীয়করণ আবার ফিরে এসেছে: গোলাম পরওয়ার রয়েল রিসোর্টে আমাকে হত্যার ষড়যন্ত্র সফল হয়নি: মামুনুল হক নেপালে ভয়াবহ দুর্যোগে মৃত বেড়ে ৬৭৫: নিখোঁজ ৩২০ বিদেশি; উদ্ধার ২৪৯৮ ‘চোখের সামনে গোটা গ্রাম উধাও’

নারীর ক্ষমতায়নে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা এগিয়ে নিতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

এবার নারীবিষয়ক নবম ওআইসি মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণকে গুরুত্বের সঙ্গে দেখছে পাকিস্তান। একই সঙ্গে ওআইসির কাঠামোর মধ্যে এবং এর বাইরেও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরো এগিয়ে নিতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।

সোমবার (১৩ জুলাই) ইসলামাবাদে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ড. এ জেড এম জাহিদ হোসেনকে এসব কথা বলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার।

বৈঠকে গত বছরের আগস্টে ঢাকা সফরের কথা স্মরণ করে ইসহাক দার বাংলাদেশপাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বাণিজ্য, শিক্ষা, সামাজিক কল্যাণ এবং জনগণের মধ্যে যোগাযোগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে পাকিস্তানের প্রস্তুতির কথা জানান।

এ সময় দুই নেতা বাণিজ্য, শিক্ষা, সামাজিক কল্যাণ এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মদিনার ইসলামের কথা বলে মাদ্রাসাছাত্রদের পাশে দাঁড়াননি স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী

নারীর ক্ষমতায়নে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা এগিয়ে নিতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ

আপডেট সময় ০১:৪৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬