ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

আওয়ামী লীগের অপরিকল্পিত উন্নয়নেই বন্যা দীর্ঘায়িত: রিজভী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

বন্যার দুর্ভোগকে কেন্দ্র করে আওয়ামী লীগের উন্নয়ন নীতির কঠোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, অপরিকল্পিত উন্নয়ন প্রকল্পের কারণেই প্রাকৃতিক দুর্যোগের প্রভাব আরও দীর্ঘস্থায়ী হচ্ছে।

মঙ্গলবার চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে রিজভী বলেন, আওয়ামী লীগ সরকারের পরিকল্পনাহীন উন্নয়নের কারণে বন্যার মতো দুর্যোগের ক্ষয়ক্ষতি বেড়েছে। তিনি বলেন, বর্তমান সরকার পরিবেশের ভারসাম্য বিবেচনায় রেখেই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবে।

রিজভী আরও বলেন, বন্যাকবলিত কোনো মানুষ যাতে অভুক্ত না থাকেন, সে লক্ষ্যেই সরকার ও বিএনপি সমন্বিতভাবে কাজ করছে। ইতোমধ্যে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দলের স্থানীয় নেতা-কর্মীদের সম্পৃক্ত করা হয়েছে।

তিনি জানান, বন্যার পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

এদিন আনোয়ারার তৈলারদ্বীপ এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপির নেতারা। পরে তারা বাঁশখালীর ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করে দুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিনসহ স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এনআইডির জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন সিদ্ধান্ত

আওয়ামী লীগের অপরিকল্পিত উন্নয়নেই বন্যা দীর্ঘায়িত: রিজভী

আপডেট সময় ০২:১৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬