ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির তার স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর বাংলাদেশকে সমৃদ্ধ করার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া: মির্জা ফখরুল এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়িতে হামলা, নিরাপত্তা চেয়ে ফেসবুকে লাইভ নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রিসভায় নিজ গ্রামের স্কুলের টয়লেট পরিদর্শনে গেলেন ভারতের জেন-জি আন্দোলনের নেতা, ক্ষোভ প্রকাশ আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি জামালপুরের জুলাইযোদ্ধা ইমরান

শিক্ষার্থী ও শ্রমিকদের সংঘর্ষ, আহত ১৬

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন ঘিরে দিনাজপুর ও বরিশালে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পৃথক এ দুই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে দিনাজপুরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা। এ সময় বাস ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে অন্তত আটজন আহত হন।

অন্যদিকে বরিশালের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে ভাঙচুরের অভিযোগ তুলে সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। পরে সেখানে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এ ঘটনায় পাঁচজন শিক্ষার্থী ও তিনজন পরিবহন শ্রমিক আহত হয়েছেন।

সংঘর্ষের জেরে দুই এলাকাতেই যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। দিনাজপুরে সড়ক অবরোধের পাশাপাশি রেল চলাচলেও বিঘ্ন ঘটে। ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস স্টেশনেই আটকে পড়ে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরনবী জানান, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত উভয় জেলাতেই আন্দোলন অব্যাহত ছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির তার স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর

শিক্ষার্থী ও শ্রমিকদের সংঘর্ষ, আহত ১৬

আপডেট সময় ০৬:৪১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬