ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি চাপ, চ্যালেঞ্জ আর প্রত্যাবর্তন-জাপানের দুর্গে ফাটল ধরিয়ে জয়ের হাসি ব্রাজিলের ব্রাজিল বনাম জাপানের শ্বাসরুদ্ধকর ম্যাচটি যেসব রেকর্ডের জন্ম দিল কাসেমিরোর গোলে ঘুরে দাঁড়াল ব্রাজিল, স্কোর ১-১ পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, ওসিসহ আহত ২৫ ব্রাজিলের শুভকামনা জানিয়ে রুমিন ফারহানার পোস্ট যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা কিছুক্ষণ পর মাঠে নামছে ব্রাজিল – জাপান ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ! বিশ্বকাপের রেশ কাটতেই ব্রাজিলের সামনে নতুন চ্যালেঞ্জ

ঘরের কাজে ব্যস্ত মা, গলায় চানাচুর আটকে প্রাণ গেল শিশুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ৬৬৫ বার পড়া হয়েছে

এবার জামালপুরের সরিষাবাড়ীতে গলায় চানাচুর আটকে সুমাইয়া খাতুন নামে ১১ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত ৮টার দিকে সরিষাবাড়ী পৌরসভার কোনাবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সুমাইয়া মাইজবাড়ী এলাকার সাইদুল রহমানের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে শিশু সুমাইয়াকে নিয়ে তার মা নানীর বাড়িতে বেড়াতে যান। রাতে বিছানায় বসিয়ে ঘরের কাজে ব্যস্ত থাকার সময় শিশুটি বিছানায় থাকা চানাচুর মুখে দেয়। এ সময় চানাচুর গলায় আটকে গেলে বাড়ির লোকজন অনেক চেষ্টা করেও তা বের করতে পারেনি।

পরবর্তীতে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদুর রহমান জানান, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা যায় এবং মৃত্যু গলায় খাবার আটকে যাওয়ার কারণে হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

ঘরের কাজে ব্যস্ত মা, গলায় চানাচুর আটকে প্রাণ গেল শিশুর

আপডেট সময় ০১:৩৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫