ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি এবার সৌদি আরবের ওপর সামুদ্রিক অবরোধের ঘোষণা ইয়েমেনের দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিচ্ছেন পাঞ্জাব কৃষকরা জামায়াত নেতার ভাইরাল ভিডিওটি এআই নয়, আসল: রিউমর স্ক্যানার জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে যা জানা যাচ্ছে ব্যর্থতা অনেক গভীর, এই ক্ষত সারতে সময় লাগবে: মেসি সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার বাংলাদেশের কুয়েতে ব্যাপক হামলা ইরানের, মার্কিন রাডার ও ঘাঁটি ধ্বংসের দাবি আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে নামছে ফিফা, বড় নিষেধাজ্ঞার শঙ্কা লক্ষ্মীপুরে বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে বাধা দেওয়ায় স্ত্রীকে বেধড়ক পিটুনি

‘ফেব্রুয়ারির পর চলে যেতে হবে, তার আগে মানুষের জন্য কিছু করে যেতে চাই’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৪০৭ বার পড়া হয়েছে

আগামী ফেব্রুয়ারি মাসের পর চলে যেতে হবে মন্তব্য করে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এর আগে দেশের মানুষের জন্য কিছু করে যেতে চাই। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হলে ট্যাক্স রিপ্রেজেন্টিভ ম্যানেজমেন্ট সিস্টেম (টিআরএমএস) সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, আমি এনবিআর চেয়ারম্যানকে জিজ্ঞাসা করলাম সুফল কি আমরা দেখে যেতে পারব? কারণ, আমাদের ফেব্রুয়ারি মাসের পর চলে যেতে হবে, এর আগে কিছুটা দেখে যাব কি না। প্রধান উপদেষ্টা প্রায়ই আমাকে বলেন, কিছু কিছু কন্ট্রিবিউট করে যাই আমরা।

তিনি আরও বলেন, অতএব আমরা মানুষের জন্য কিছু করে যেতে চাই। কারণ, পরে যে সরকার আসবে সময় লাগবে, বুঝতে সময় লাগবে। আর সদিচ্ছার ব্যাপার আছে। এগুলোর মধ্যে যদি কিছুটা বাংলাদেশে আশার আলো দেখাতে পারি।

টিআরএমএস পুরো প্রক্রিয়া দেশে হওয়ায় সবাইকে সাধুবাদ জানিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এসব কাজে বিদেশি প্রতিষ্ঠান নিয়োগ করার অভ্যাসটা বেশি হয়ে গেছে। বাইরে থেকে যারা আসে তারা আবার তাদের দেশের সরঞ্জাম বিক্রির চেষ্টা করে।

এ ধরনের কার্যক্রম সবার জন্য মঙ্গলজনক জানিয়ে তিনি বলেন, ব্যক্তি পর্যায়ে বা কোম্পানি পর্যায়ে ছাড়াও যারা কর সংগ্রহ করবে তাদের জন্য সুবিধা। সংগ্রহ করতে গেলে কত রকমের কাগজপত্রে লিখতে হয়। পরে কিন্তু অনেক থ্যাংকস লেস হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত এমপির ভিডিও ভাইরাল, নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি

‘ফেব্রুয়ারির পর চলে যেতে হবে, তার আগে মানুষের জন্য কিছু করে যেতে চাই’

আপডেট সময় ০৫:০৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫