ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতে পুলিশের ওপর সেনাবাহিনীর ভয়াবহ হামলা ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিহত আজ চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, হবে ১৫ সমঝোতা সই ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ এবার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের ইরানের পক্ষে যুদ্ধে নামত চীন-রাশিয়া-তুরস্ক, আমি ওদের থামিয়েছি: ট্রাম্প ঢাবির ছাত্রী ও তার মা-বোনকে কুপিয়ে হত্যা কোটালীপাড়ার সেতুতে ফুটবল দেশের পতাকার বদলে কালেমা খচিত পতাকা, সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড় শাহজালালে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভে’ঙে যাত্রী উ’দ্ধা’র ‘শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিন পিংয়ের সাথে বৈঠক’

দাফনের আগে নড়ে উঠল নবজাতক, হাসপাতালে ভর্তি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৬:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৮৮ বার পড়া হয়েছে

চাঞ্চল্যকর এক ঘটনায় শহরের পৌর কবরস্থানে দাফনের আগমুহূর্তে হঠাৎ নড়ে ওঠে এক নবজাতক। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি কার্টনে করে নবজাতকটিকে কবরস্থানে এনে মৃত ঘোষণা করে দাফনের জন্য দিয়ে যান। তবে জোহরের আজান দেওয়ার সময় শিশুটি নড়েচড়ে ওঠে। এতে উপস্থিত স্থানীয়রা দ্রুত নবজাতককে উদ্ধার করে শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন।

কবরস্থানের গোরখোদক শাহজাহান জানান, দুপুরে ৩০-৩৫ বছর বয়সী এক ব্যক্তি শিশুটিকে কার্টনে করে এনে মৃত বলে দাবি করেন। পরে দাফনের প্রস্তুতির সময় শিশুটি নড়াচড়া শুরু করলে সবাই হতবাক হয়ে যায়।

বর্তমানে নবজাতকটি শহরের ফেমাস স্পেশালাইজড হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন। হাসপাতালের কর্মকর্তা কামরুল ইসলাম জুগলু জানান, স্থানীয় গণমাধ্যমকর্মীরাই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন এবং তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক জি এম শাহিন শিশুটির সব দায়িত্ব নিয়েছেন।

হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার (এনআইসিইউ) ছোটন মিয়াজী বলেন, নবজাতকের ওজন মাত্র ৮০০ গ্রাম এবং আজই তার জন্ম হয়েছে। প্রথমে অক্সিজেন লেভেল কম থাকলেও শিশুটিকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেন এবং অনেকে নবজাতকটিকে দত্তক নিতে হাসপাতালে ভিড় করছেন। স্থানীয়দের দাবি, কবরস্থানের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নবজাতককে ফেলে যাওয়া ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে পুলিশের ওপর সেনাবাহিনীর ভয়াবহ হামলা

দাফনের আগে নড়ে উঠল নবজাতক, হাসপাতালে ভর্তি

আপডেট সময় ০৯:০৬:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫