ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু জামায়াত নেতাকে যুবলীগ কর্মীর ছুরিকাঘাত ইমরান খানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা বর্বরতা- বললেন তাঁর বাংলাদেশি বন্ধু সিদ্ধিরগঞ্জে বিএনপি-গণঅধিকার পরিষদ নেতাদের মারামারি গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে কিছু নেই: মমতা নেপালকে বড় অর্থ সহায়তা দিলো বাংলাদেশ ট্রাস্টের নামে অর্থ আত্মসাৎ: হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ইসলামে অনুমতি নেই’ দাবি করে আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ করল সরকার র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’ র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন

কোনো কিছুই ড. ইউনূসের নিয়ন্ত্রণে নেই, হাসিনার মতো পালিয়ে যেতে হবে: কর্নেল অলি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৪৮২ বার পড়া হয়েছে

এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো পালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। তিনি বলেছেন, ‘ড. ইউনূসকে হয়তো পালিয়ে যেতে হবে হাসিনার মতো। আমি এটা ভবিষ্যৎবাণী করে দিচ্ছি। কারণ, কোনো জিনিস তার নিয়ন্ত্রণে নেই।

সিভিল প্রশাসন, সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনী— কোনো কিছুই নিয়ন্ত্রণে নেই। একটি অনলাইন পোর্টালে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। কর্নেল অলি বলেন, যত্রতত্র খুন হচ্ছে। যে যখন ইচ্ছা রাস্তা ব্লক করে বসে পড়ছে। দাবি-দাওয়া আদায় করছে। এটা মগেরমূলকে পরিণত হয়েছে। পার্বত্য চট্টগ্রামে গোলমাল হচ্ছে। রিফিউজির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখানে বক্তব্য দিয়ে, হাসি দিয়ে দেশ চালালে হবে না। কঠোরভাবে সমস্যার সমাধান করতে হবে। দেশকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করতে হবে। তিনি (ড. ইউনূস) সেটা করতে পারছেন না। কারণ, তিনি নিয়েছেন সব এনজিও আর ডিজিও-বিজিও এগুলো।

যাদের মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা রয়েছে বা আগে সাবেক এমপি ছিল এ ধরনের লোক তার সঙ্গে খুব কম। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এলডিপি সভাপতি বলেন, আমরা পরিষ্কারভাবে বলেছি— দেশে সম্পদ যারা লুণ্ঠন করেছে বা লুণ্ঠন করতে সাহায্য করেছে, যারা ভারত সরকারের দালাল হিসেবে কাজ করেছে, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। তারা হলো খুনি, তারা হলো জনগণের রক্তচোষা। রক্তচোষাদের বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না।

তিনি আরো বলেন, আজকে অনেকগুলো ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে। অনেক নিরীহ ব্যাংক কর্মচারী তাদের চাকরি চলে যাচ্ছে। কেউ কি চিন্তা করছে— এই পরিবারগুলো কোথায় গিয়ে দাঁড়াবে? যেখানে সরকারের দায়িত্ব হলো নতুন নতুন মানুষকে এম্প্লয়মেন্ট দেওয়া, চাকরি দেওয়া, ওই জায়গায় আমরা তাদের বের করে দিচ্ছি। অর্থ মন্ত্রণালয় নীরব দর্শকের ভূমিকা পালন করছে। প্রধান উপদেষ্টা হেসেখেলে বেড়াচ্ছেন। মানুষ যে রাস্তায় ভিক্ষা করছে এটা দেখছেন না। উনি শুধু আন্তর্জাতিক আন্তর্জাতিক করছেন। কিন্তু নিজের জাতির কি হচ্ছে এ খবর তাদের কাছে নেই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু

কোনো কিছুই ড. ইউনূসের নিয়ন্ত্রণে নেই, হাসিনার মতো পালিয়ে যেতে হবে: কর্নেল অলি

আপডেট সময় ১২:২৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫