ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার লাল কার্ড দেখার পরও ট্রাম্পের হস্তক্ষেপে খেলবেন যুক্তরাষ্ট্রের ফুটবলার! যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিলো চীন ও রাশিয়া খামেনির শাহাদাতের পেছনে যারা জড়িত তাদের ছাড় নয়: ইরানের সেনাপ্রধান নরওয়ের বিপক্ষে মাঠে নামছেন নেইমার? গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি ব্রাজিল ম্যাচের আগে হঠাৎ অসুস্থ নরওয়ের একাধিক ফুটবলার শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের হামলা, চাঁদাবাজি, মারধরের ঘটনায় জাহাজভাঙ্গা শিল্পে তোলপাড়, পুলিশ নির্বিকার: হতাশ শিল্প মালিকরা

কোরআন অবমাননা: নর্থ সাউথের বহিষ্কৃত শিক্ষার্থী অপূর্ব পাল পাঁচ দিনের রিমান্ডে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

কোরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী অপূর্ব পালকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকার মহানগর হাকিম সারাহ ফারজানা হক এ আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ অপূর্বের ১০ দিনের রিমান্ড চাইলেও আদালত পাঁচ দিন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানান, দুর্গাপূজার আগে পরিকল্পিতভাবে এ কাজ করে দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।

শুনানিতে অপূর্বের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। আদালতের প্রশ্নে তিনি বলেন, “আমার পেছনে কেউ নাই। মাঝে মাঝে ভুলে যাই। যখন ঘটনাটা ঘটেছে, তখনকার কিছু মনে নেই।”

রাষ্ট্রপক্ষের আরেক আইনজীবী হারুন অর রশীদ বলেন, “এই ঘটনায় হিন্দু-মুসলমানদের মধ্যে দাঙ্গা উসকে দেওয়ার চেষ্টা হয়েছে। এর পেছনে বড় কোনো গোষ্ঠীর সম্পৃক্ততা থাকতে পারে।”

এর আগে, ৯ অক্টোবর ভাটারা থানার উপপরিদর্শক চাঁদ মিয়া অপূর্বকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আজ মঙ্গলবার আসামির উপস্থিতিতে সেই শুনানি অনুষ্ঠিত হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

কোরআন অবমাননা: নর্থ সাউথের বহিষ্কৃত শিক্ষার্থী অপূর্ব পাল পাঁচ দিনের রিমান্ডে

আপডেট সময় ০৭:২৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫