ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় এনেছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় সংকটের জন্য বিএনপিকে দায়ী করলেন: জামায়াত আমির ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর দেশে মাদক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮২ লাখ: স্বরাষ্ট্রমন্ত্রী শিরোপা জয়ের রেকর্ডের সঙ্গে লাল কার্ডের রেকর্ডও ব্রাজিলের শেষ বত্রিশের দরজা খুলল যাদের জন্য, বিদায় নিল কারা কোলে সন্তান নিয়েই ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির ‘আমি এখন কার জন্য বাঁচব?’—মা ও তিন বোনকে হারিয়ে সিফাতের আর্তনাদ ব্রাজিলকে আগেভাগেই হুঁশিয়ারি জাপানি স্ট্রাইকারের অবশেষে ঢাকায় আসছেন আতিফ আসলাম, টিকিট নিয়ে নতুন ঘোষণা

রামিসা হত্যার প্রতিবাদে ভোলায় শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা হত্যার ঘটনার প্রতিবাদ এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নস্থ ‘মির্জাকালু চাইল্ড ফিউচার কিন্ডারগার্টেন স্কুল’-এর শিক্ষার্থীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে স্কুলটির মূল ফটকের সামনে থেকে কাজিরহাট বাজার উত্তর মাথা ব্রীজ চত্বর প্রদক্ষিণ করে পূনরায় স্কুল মাঠে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিশু রামিসা হত্যার ঘটনায় জড়িত ব্যক্তির দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবি জানায়।

মিছিল শেষে বক্তব্য দেন শিক্ষার্থী উম্মে হাবিবা ফাইজা, উম্মে হাবিবা রোজা, খাদিজাতুল মাওয়া, রামিসা চৌধুরী বিনতু, খাদিজা আক্তার, নুসাইফা জাহান, আদন মহাজন, ইসমাঈল ফারাভী, নাবহান প্রমুখ শিক্ষার্থীরা।

পরে অভিভাবকরা তাদের বক্তব্যে ধর্ষণ ও হত্যার মতো অপরাধের বিরুদ্ধে দ্রুত বিচার, কার্যকর আইন প্রয়োগ এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। অভিভাবকরা জানান, অপরাধীদের বিচার নিশ্চিত না হলে সমাজে নিরাপত্তাহীনতা ও বিচারহীনতার সংস্কৃতি আরও বাড়তে পারে। সরকারের কাছে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় এনেছে সরকার: অর্থমন্ত্রী

রামিসা হত্যার প্রতিবাদে ভোলায় শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় ০৪:৩৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬