ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদালত কক্ষে আইনজীবীর সাথে বিরিয়ানি খেয়ে কারাগারে গেলেন সাহেদ আসিফের নিজ উপজেলাতেই ৪৫৩ কোটি, ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন ফ্যাসিস্ট সরকারের সময় জ্বালানি খাতকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী বিএনপির দুগ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র ফেনী ‘যাহা বলিতেছি, সত্য বলিতেছি’- সারের মজুত নিয়ে সংসদে কৃষিমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ীদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জামায়াত এমপির ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, যুবক আটক, এলাকায় উত্তেজনা দেশে ফিরলেন মির্জা আব্বাস

‘তোমরা দিনে বিএনপি, রাতে জামায়াত’-এমন বাক্যের পর জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

এবার অপমানের কারণে ক্ষুব্ধ হয়ে বিএনপি ত্যাগ করে কুমিল্লার চৌদ্দগ্রামে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম পাটোয়ারী ও সহপ্রচার সম্পাদক দেলোয়ার হোসেনসহ একাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান করেছেন। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাতিসা ইউনিয়নে জামায়াতের অফিসে এ যোগদান কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় যোগদানকৃত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া, জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলরা।

নুর ইসলাম পাটোয়ারী বলেন, বিএনপির ভেতরে শৃঙ্খলা ও আন্তরিকতার অভাবের কারণে আমি লজ্জিত ও হতাশ হয়ে পড়েছিলাম। বিভিন্ন সভা-সমাবেশে আমাকে অপমানিত হতে হয়েছে। ‘তোমরা দিনে বিএনপি, রাতে জামায়াত’—এভাবে তুচ্ছতাচ্ছিল্য করা হতো। তাই আমি সম্প্রতি বিএনপি থেকে অব্যাহতি নিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।

বাতিসা ইউনিয়ন জামায়াতের আমির সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর বলেন, নুর ইসলাম পাটোয়ারীসহ কয়েকজন নেতা জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেছেন। চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু বলেন, যারা যোগ দিয়েছেন, তারা মূলত আগেও জামায়াতে ছিলেন। পরে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। বিএনপির কেউ জামায়াতে যোগ দেয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আদালত কক্ষে আইনজীবীর সাথে বিরিয়ানি খেয়ে কারাগারে গেলেন সাহেদ

‘তোমরা দিনে বিএনপি, রাতে জামায়াত’-এমন বাক্যের পর জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা 

আপডেট সময় ০৯:৩৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫