ঢাকা , বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জি এম কাদেরকে গ্রেপ্তার ও জাপা নিষিদ্ধের জোর দাবি আর কোনো জোটে যাওয়ার সুযোগ নেই: ফয়জুল করীম ঢাকা মেডিকেলে চিকিৎসককে মারধর, চিকিৎসা সেবা বন্ধ আজ বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা পাকিস্তানে মিলল তেল-গ্যাসের বিপুল মজুত বিড়ি খাওয়ার বক্তব্য দেওয়ায় জামায়াতের ২ কোটির মার্কেটিং হয়েছে: ড. ফয়জুল হক বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ ঢাকায় ফ্ল্যাটসহ নগদ কোটি টাকা পাচ্ছে শহীদ ওসমান হাদির পরিবার বিএনপি নেতাকর্মীরা ভোটারদের হুমকি-ধামকি দিচ্ছে: সারজিস জামায়াত নেতাকর্মীদের ওপর বেদনাদায়কভাবে হামলা চালিয়েছে বিএনপির লোকেরা: শফিকুর রহমান

বাংলাদেশবিরোধী কর্মকান্ডের অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড দ্রুত বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকার। রোববার (১৪ ডিসেম্বর) সকালে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে এ বিষয়ে ভারতের কাছে সরকারের গভীর উদ্বেগের কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে রাজনৈতিক নেতা শরীফ ওসমান হাদির হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনরা ভারতে প্রবেশ করলে তাদের গ্রেপ্তার ও প্রত্যর্পণের আহ্বান জানিয়েছে ঢাকা। তবে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ প্রত্যাখ্যান করেছে দিল্লি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনা তার সমর্থকদের বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন— এমন অভিযোগ তুলে ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়। এ ধরনের কর্মকাণ্ডে সুযোগ দেওয়ায় ভারত সরকারের প্রতি বাংলাদেশের গভীর উদ্বেগের কথা তাকে জানানো হয়।

তলবের সময় বাংলাদেশের বিচারিক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সাজা ভোগের জন্য শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণের আহ্বান পুনর্ব্যক্ত করে ঢাকা। পাশাপাশি ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগের সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা, সংগঠন ও সহায়তার সঙ্গে জড়িত— এমন অভিযোগের বিষয়েও রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করা হয়। এসব ‘ফ্যাসিবাদী সন্ত্রাসীদের’ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং যত দ্রুত সম্ভব তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়।

এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। তারা যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে থাকে, তবে অবিলম্বে তাদের গ্রেপ্তার ও বাংলাদেশের কাছে প্রত্যর্পণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে উল্লেখ করে, প্রতিবেশী দেশ হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় ভারতের পক্ষ থেকে সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশের জনগণ।

এ সময় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে— এমন প্রত্যাশা ভারতের রয়েছে। তিনি এ বিষয়ে সব ধরনের সহযোগিতা প্রদানে ভারতের প্রস্তুতির কথাও পুনর্ব্যক্ত করেন।

অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। এতে বলা হয়, ভারত ধারাবাহিকভাবে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পক্ষে অবস্থান জানিয়ে আসছে। ভারত কখনোই তার ভূখণ্ডকে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের স্বার্থবিরোধী কোনো কার্যকলাপে ব্যবহার করতে দেয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারত আশা করে অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনসহ দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জি এম কাদেরকে গ্রেপ্তার ও জাপা নিষিদ্ধের জোর দাবি

বাংলাদেশবিরোধী কর্মকান্ডের অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

আপডেট সময় ০৭:৩৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫