ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবি হেফাজতে আনিস আলমগীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৬৮২ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বিতর্কিত সাংবাদিক আনিস আলমগীরকে হেফাজতে নিয়েছে। রোববার রাত ৮টা ৫০ মিনিটে ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়। আনিস আলমগীর নিজেই এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডিবি কর্মকর্তা জানান, তাকে একটি বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, আনিস আলমগীরের বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের নিয়ে বিতর্কিত মন্তব্য এবং জুলাই বিপ্লবের সময় গণহত্যার পক্ষে পোস্ট দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি গণভবন জাদুঘরকে ধ্বংস করার হুমকিস্বরূপ মন্তব্য করেছেন।

বিগত ১৫ বছরে তিনি স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময় বিভিন্ন সুবিধা নেওয়া এবং আওয়ামীপন্থি সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে তার মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডিবি হেফাজতে আনিস আলমগীর

আপডেট সময় ০৯:৫৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫