নিশ্চিত হতে যে মাথায় আঘাত লেগেছে কি না, গতকাল বোতল নিক্ষেপের ঘটনার পর উপদেষ্টা মাহফুজের এমআরআই করা হয়—এমনটি জানিয়েছেন আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়ের। আজ বৃহস্পতিবার (১৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। সায়ের আরও লেখেন, এমআরআই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে উপদেষ্টা মাহফুজ বর্তমানে সুস্থ রয়েছেন।