ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা-ঘোরাঘুরি নিষিদ্ধ, না মানলে ব্যবস্থা ইরানে অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই, মোজতবার বিরুদ্ধে অভ্যুত্থানের অভিযোগ আল্লাহ মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন, ইচ্ছে করে সিজদা থেকে মাথা না তুলি: বাবর জানাজায় মানুষের ওপর হামলা, মুহূর্তেই নিভে গেল ৮ জনের প্রাণ যুদ্ধাপরাধের অভিযোগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ইরানের আইনি পদক্ষেপ শুরু মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর ‘মূল্যহীন ও অবৈধ’: মোজতবা খামেনি তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা বাদ দিতে হবে: আখতার হোসেন দাবানল, বিষাক্ত ধোঁয়া ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র সন্তান প্রসবের জন্য হাসপাতালে নেওয়ার পথে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বার মৃত্যু গাজায় অবৈধ ইহুদি বসতি স্থাপন করছে ইসরায়েল

আল-উদেইদ ঘাঁটিতে ট্রাম্পের নাচ: দ্বিতীয় মেয়াদে সাফল্যের উৎসবে আমেজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৫০১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রথম রাষ্ট্রীয় সফরে কাতারে পৌঁছেই যেন সাফল্যের সুরে নেচে উঠলেন। কাতারের আল-উদেইদ সামরিক ঘাঁটিতে ভাষণের আগে তিনি জনপ্রিয় দেশপ্রেমের গান ‘গড ব্লেস দ্য ইউএসএ’ তালে হালকা নাচের ভঙ্গিতে দুলতে থাকেন। তার পেছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা মার্কিন সেনারা এই মুহূর্তটি বেশ উপভোগ করছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই উচ্ছ্বাসের পেছনে রয়েছে একটি বিশাল বাণিজ্যিক অর্জন। কাতার এয়ারওয়েজ বোয়িং কোম্পানি থেকে ১৬০টি বিমান কেনার চুক্তি করেছে, যার সাক্ষর করেছেন স্বয়ং ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি।

এ চুক্তি যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য বড় সফলতা হিসেবে ধরা হচ্ছে। ট্রাম্পের আগের মেয়াদেও সৌদি আরব ও কাতারের সঙ্গে মাল্টি-মিলিয়ন ডলারের চুক্তি হয়েছিল, আর এবার দ্বিতীয় মেয়াদেও শুরুটা হলো একই ছন্দে।

এছাড়া ভারত-পাকিস্তান সংঘর্ষে মধ্যস্থতার দাবিও করেছেন ট্রাম্প। তার ভাষায়, “আমার কারণেই তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।”

সব মিলিয়ে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুটা যাচ্ছে দারুণ সাফল্যে ভরপুর, আর আল-উদেইদ ঘাঁটিতে তার সেই নাচ যেন আনন্দেরই প্রকাশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা-ঘোরাঘুরি নিষিদ্ধ, না মানলে ব্যবস্থা

আল-উদেইদ ঘাঁটিতে ট্রাম্পের নাচ: দ্বিতীয় মেয়াদে সাফল্যের উৎসবে আমেজ

আপডেট সময় ০৮:১৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫