ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের প্রধান রুটে চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন- প্রধানমন্ত্রী নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেফতার ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ বলা স্লিপ অব টাং: জামায়াত এমপি চুক্তি পছন্দ না হলে তাদের মাথার মাঝখানে বোমা ফেলব: ট্রাম্প স্বপ্নে জীবিত দেখার দাবি: দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বেনজীর অধ্যায়ের নতুন মোড়, সিডনির বৈঠকের ছবি ঘিরে নতুন বিতর্ক প্রিয় দল হেরে গেলে মন খারাপ? হতাশা কাটানোর ৭ কার্যকর উপায় শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কায়দায় প্ল্যাকার্ডের মাধ্যমে দাবি তুলে ধরলো জবি ছাত্রশক্তি

ফতুল্লার মর্মান্তিক গ্যাস বিস্ফোরণে প্রাণ হারাল পরিবারের সবাই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের পাঁচজনই মারা গেছেন। সর্বশেষ শুক্রবার (১৫ মে) সকাল ৯টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গৃহবধূ সায়মা আক্তার (৩০)। এর মধ্য দিয়ে মর্মান্তিক এই ঘটনায় পরিবারটির আর কেউ বেঁচে রইলেন না।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সায়মার শ্বাসনালিসহ শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। তাকে হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি রাখা হয়েছিল। সেখানেই শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার মারা যায় সায়মার ছেলে মুন্না (১২) ও মেয়ে মুন্নি (৭)। বুধবার মৃত্যু হয় ছোট মেয়ে কথা’র (৪)। আর সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান পরিবারের কর্তা, সবজি বিক্রেতা আবুল কালাম (৩৫)।

গত রোববার (১০ মে) সকাল ৭টার দিকে ফতুল্লার গিরিধারা এলাকার গ্রাম বাংলা টাওয়ারসংলগ্ন একটি বাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধ হন আবুল কালাম, তার স্ত্রী সায়মা আক্তার এবং তাদের তিন সন্তান মুন্না, মুন্নি ও কথা।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. হাসান জানান, সকালে হঠাৎ বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে যান। গিয়ে দেখা যায়, ঘরের ভেতরে আগুন জ্বলছে। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেন।

পরিবারের স্বজনদের ধারণা, রান্নাঘরে গ্যাস লিকেজের কারণে আগেই গ্যাস জমে ছিল। সায়মার ছোট ভাই মো. আরমান জানান, সেদিন সকালে আবুল কালাম আড়তে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আগের দিনের রান্না করা তরকারি গরম করতে রান্নাঘরে গিয়ে দিয়াশলাই জ্বালাতেই মুহূর্তের মধ্যে বিস্ফোরণ ঘটে।

আবুল কালামের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বালুকদিয়ে গ্রামে। আর সায়মার বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার পশ্চিম ক্ষুদ্রকাঠি গ্রামে। একটি দুর্ঘটনায় একসঙ্গে নিভে গেল তাদের পুরো পরিবার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশের প্রধান রুটে চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন- প্রধানমন্ত্রী

ফতুল্লার মর্মান্তিক গ্যাস বিস্ফোরণে প্রাণ হারাল পরিবারের সবাই

আপডেট সময় ০৪:২০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬