ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জোড়া গোল করে সমালোচকদের দাঁতভাঙ্গা জবাব দিলেন নেইমার বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান রোববার বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য শিগ্‌গির বিদেশে যাবেন গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করলো এক ফিলিস্তিনি শাহজালাল বিমানবন্দরে আবারও আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস

মুক্তির আগেই নতুন মামলায় আবারও গ্রেফতার তৌহিদ আফ্রিদি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

DinajpurTV |

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও ব্যবসায়ী তৌহিদ আফ্রিদিকে নতুন একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার কারাগার থেকে তাকে আদালতে হাজির করে জুলাই অভ্যুত্থান-সংক্রান্ত একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। পরে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

এর আগে, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেপ্তার হন তৌহিদ আফ্রিদি। ওই মামলায় গত বছরের ২৫ আগস্ট তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিতে যাত্রাবাড়ী এলাকায় যান আসাদুল হক বাবু। সেদিন দুপুর আড়াইটার দিকে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রায় ২৫ দিন পর, একই বছরের ৩০ আগস্ট নিহতের বাবা জয়নাল আবেদীন যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৫ জনকে আসামি করা হয়। এজাহারে নাসির উদ্দিন সাথীকে ২২ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়।

নতুন মামলায় গ্রেফতার দেখানোর এই আদেশের ফলে তৌহিদ আফ্রিদিকে ঘিরে চলমান আইনি প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠেছে। তবে সর্বশেষ অভিযোগের বিষয়ে তার আইনজীবীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

মুক্তির আগেই নতুন মামলায় আবারও গ্রেফতার তৌহিদ আফ্রিদি

আপডেট সময় ১২:৫৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬