ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, একযোগে ১৬ নেতার পদত্যাগ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ঘুষের টাকা গুনতে গুনতে ভূমি কর্মকর্তা বললেন, এক মাসে কাজ কমপ্লিট করে দেওয়া হবে ‘আওয়ামী লীগ তো ভারতে জায়গা পেয়েছে, আপনারা কোথায় পালাবেন’—গাংনীতে এনসিপির পথসভায় বক্তারা ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও আগে ভোট চুরি হতো এবার বিএনপি ফল চুরি করেছে: হাসনাত আব্দুল্লাহ রক্ত লেখা ইতিহাস কখনো মুছে যায় না: নাহিদ ইসলাম ভারতের দিকে তাক করা চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, স্যাটেলাইট ইমেজে অবাক করা দৃশ্য তিন শিক্ষার্থীকে পে’টা’লে’ন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা

চিফ প্রসিকিউটর: বেনজীরের বিরুদ্ধে তিনটি গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়েছে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তিনটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেমিনার কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে চলমান একাধিক মামলার তদন্ত দ্রুত এগিয়ে চলছে। এর মধ্যে বহুল আলোচিত শাপলা চত্বর মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া কমিশনার একরাম হত্যা মামলায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে, যা শিগগিরই ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।

চিফ প্রসিকিউটর বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে বর্তমানে ছয় থেকে সাতটি মামলার তদন্ত চলছে। এসব মামলার মধ্যে গুমের মতো গুরুতর মানবতাবিরোধী অপরাধের অভিযোগও রয়েছে। পাশাপাশি ট্রাইব্যুনালের বাইরে আর্থিক অনিয়ম ও দুর্নীতিসংক্রান্ত একাধিক অভিযোগও তার বিরুদ্ধে তদন্তাধীন রয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারি পরোয়ানার কপি ইন্টারপোলের কাছে পাঠানো হবে। সরকারের পক্ষ থেকে কূটনৈতিক মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রত্যর্পণের আবেদনও করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে এক মাসের মধ্যেই সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, দেশে ফিরিয়ে আনার পর চলমান মামলাগুলোতে তাকে আদালতে হাজির করা হবে এবং বিভিন্ন অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।

উল্লেখ্য, রোববার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার হয়েছেন। তবে তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

চিফ প্রসিকিউটর: বেনজীরের বিরুদ্ধে তিনটি গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়েছে

আপডেট সময় ০৫:৫৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬