ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লার এসপি বললেন–চাপ দিলে নাম প্রকাশ করে দেব মাটির নিচে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ, লন্ডভন্ড ঘর প্রথম স্ত্রীকে নিয়ে শয়নকক্ষে ঘুমাতেন এমপি নজরুল, মরিয়ম ঘুমাতেন বেলকনিতে হোটেলের টয়লেটে চিনি জ্বাল দিয়ে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’, গ্রেপ্তার ৪ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, অন্যতম আসামি মিজানুর গ্রেপ্তার বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি প্রাথমিকে নিয়োগ বিতর্ক, শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, বহিষ্কার ছাত্রদলের আহ্বায়ক ৭ মাসে বিএনপি নেতাদের দখলবাজিতে সরকার মারাত্মক ব্যর্থ: গোলাম পরওয়ার বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি

মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

এবার মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের কোনও আপস নেই। মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর প্রয়াণে সোমবার (১৪ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউটে স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতায় বিশ্বাস করেনি, তারা এমন এমন কথা বলছে যে প্রশ্ন এসে যায় আমরা কি ’৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিলাম?

একটা চক্রান্ত চলছে, বাংলাদেশে কীভাবে নির্বাচনটা পিছিয়ে দেয়া যায়— এমন অভিযোগ করে আশাবাদও ব্যক্ত করেছেন মির্জা ফখরুল। বললেন, তবে আমরা আশাবাদী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে।

তিনি আরও বলেন, যতগুলো কমিশন হচ্ছে সবগুলোতেই আমরা আমাদের প্রতিনিধি পাঠাচ্ছি নিয়মিতভাবে। কিন্তু একটা মহল বলছে বিএনপি নাকি সংস্কারের বিপক্ষে।

মির্জা ফখরুল বলেন, ’২৪ এর গণঅভ্যুথানের মাধ্যমে আমরা যে সফলতা পেয়েছি তার মানে এই না আমাদের ১৫ বছরের সংগ্রামকে একেবারে বাদ দিয়ে দিতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লার এসপি বললেন–চাপ দিলে নাম প্রকাশ করে দেব

মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে: মির্জা ফখরুল

আপডেট সময় ১১:১০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫