ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লার এসপি বললেন–চাপ দিলে নাম প্রকাশ করে দেব মাটির নিচে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ, লন্ডভন্ড ঘর প্রথম স্ত্রীকে নিয়ে শয়নকক্ষে ঘুমাতেন এমপি নজরুল, মরিয়ম ঘুমাতেন বেলকনিতে হোটেলের টয়লেটে চিনি জ্বাল দিয়ে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’, গ্রেপ্তার ৪ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, অন্যতম আসামি মিজানুর গ্রেপ্তার বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি প্রাথমিকে নিয়োগ বিতর্ক, শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, বহিষ্কার ছাত্রদলের আহ্বায়ক ৭ মাসে বিএনপি নেতাদের দখলবাজিতে সরকার মারাত্মক ব্যর্থ: গোলাম পরওয়ার বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি

সরকারি ভবনে জামায়াতের অফিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৬৪২ বার পড়া হয়েছে

এবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি তুলা উন্নয়ন বোর্ডের একতলা পাকা ভবন দখল করে জামায়াতে ইসলামীর সাইনবোর্ড লাগিয়ে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে। তুলা উন্নয়ন বোর্ডের ওই ভবনটি প্রায় তিন মাস আগে থেকে জামায়াতের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে।  সেখানে উল্লাপাড়া পৌর জামায়াতের ৫ নম্বর ওয়ার্ডের সাইন বোর্ডও লাগানো হয়েছে।

সরেজমিন সেখানে ঘুরে এই প্রতিবেদক সাইনবোর্ড লাগানোর সত্যতাও পেয়েছেন। স্থানীয়রা জানান, গত তিন মাস ধরে তুলা উন্নয়ন বোর্ডের ভবনটি জামায়াতের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে জামায়াতের নেতাকর্মীরা নিয়মিত যাতায়াত করছেন। তবে ভবন দখল করার অভিযোগটি অস্বীকার করেছেন জামায়াত নেতারা।

এ বিষয়ে জানতে চাইলে উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির শাহজাহান আলী বলেন, ‘দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে তুলা উন্নয়ন বোর্ডের ওই ভবনটি পরিত্যক্ত অবস্থায় আছে। মাস তিনেক আগে ভবনের ২টি রুম ঠিকঠাক করে স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সেখানে বসেন। উপজেলা জামায়াতের নেতাকর্মীরা নিয়মিত সেখানে যাতায়াত করেন। এর আশপাশে উল্লাপাড়া সদর ইউপির অফিসসহ আরও বেশ কয়েকটি সরকারি অফিস রয়েছে। আশপাশের সরকারি অফিসগুলোর লোকজনের সঙ্গে কথা বলেই ভবনটি ব্যবহারের জন্য নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কোনো সময় সরকারি কাজে প্রয়োজন হলে আমরা ভবনটি ছেড়ে দেব। তবে এটাকে দখল বলা ঠিক হবে না, পরিত্যক্ত ভবনটি আমাদের নেতাকর্মীরা ব্যবহার করছেন এই তো।’

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তবে এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা তুলা উন্নয়ন কর্মকর্তার সঙ্গে যোগাযোগের অনেকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লার এসপি বললেন–চাপ দিলে নাম প্রকাশ করে দেব

সরকারি ভবনে জামায়াতের অফিস

আপডেট সময় ১২:১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫